ঢাকা    শনিবার, ৩০ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কৃষকদের আধুনিক চাষাবাদে উদ্বুদ্ধ করতে নানা দিকনির্দেশনা

মুকসুদপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

মুকসুদপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
মুকসুদপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর বাস্তবায়নে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা।

উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রুহুল কুদ্দুস আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. মামুনুর রহমান, মুকসুদপুর থানা এর অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, উপজেলা সমবায় কর্মকর্তা এস এম সাইফুল ইসলাম এবং পার্টনার ফিল্ড স্কুলের কৃষক ওহিদুজ্জামান বকুল মিয়া।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মুকসুদপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান। এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সাধারণ কৃষক, পার্টনার ফিল্ড স্কুলের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কংগ্রেসে বক্তারা বলেন, কৃষিকে লাভজনক ও টেকসই করতে আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদ, পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদন এবং উদ্যোক্তা তৈরির বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষকদের আরও সচেতন ও দক্ষ করে তুলতে হবে।

অনুষ্ঠানে সাধারণ কৃষকদের উন্নত ও লাভজনক ফসল চাষাবাদ, রোগবালাই দমন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। বক্তারা কৃষকদের মাঠপর্যায়ে প্রশিক্ষণ ও সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ৩০ মে ২০২৬

মুকসুদপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ