ঢাকা    বুধবার, ১৩ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চিকিৎসায় উন্নতি, ঈদের আগেই দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৩ মে ২০২৬

চিকিৎসায় উন্নতি, ঈদের আগেই দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস

মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় আগের তুলনায় অনেকটা সুস্থ হয়েছেন বিএনপি নেতা মির্জা আব্বাস। পরিবারের সদস্যরা তাকে পবিত্র ঈদুল আজহার আগেই দেশে ফিরিয়ে আনতে চান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সোমবার (১১ মে) রাতে এ তথ্য জানান।

তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মির্জা আব্বাস এখন কিছু সময়ের জন্য আত্মীয়-স্বজন ও পরিচিতজনের সঙ্গে দেখা করতে পারছেন।

শায়রুল কবির খান জানান, পরিবারের সদস্যরা ঈদের আগে তাকে দেশে আনতে আগ্রহী হলেও চূড়ান্ত সিদ্ধান্ত চিকিৎসকদের পরামর্শের ভিত্তিতেই নেওয়া হবে।

গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাকে এভারকেয়ার হাসপাতাল-এ ভর্তি করা হয়, যেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে সিঙ্গাপুর নেওয়া হয়। পরে বিশেষায়িত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য মালয়েশিয়া পাঠানো হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ১৩ মে ২০২৬

চিকিৎসায় উন্নতি, ঈদের আগেই দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় আগের তুলনায় অনেকটা সুস্থ হয়েছেন বিএনপি নেতা মির্জা আব্বাস। পরিবারের সদস্যরা তাকে পবিত্র ঈদুল আজহার আগেই দেশে ফিরিয়ে আনতে চান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সোমবার (১১ মে) রাতে এ তথ্য জানান।

তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মির্জা আব্বাস এখন কিছু সময়ের জন্য আত্মীয়-স্বজন ও পরিচিতজনের সঙ্গে দেখা করতে পারছেন।

শায়রুল কবির খান জানান, পরিবারের সদস্যরা ঈদের আগে তাকে দেশে আনতে আগ্রহী হলেও চূড়ান্ত সিদ্ধান্ত চিকিৎসকদের পরামর্শের ভিত্তিতেই নেওয়া হবে।

গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাকে এভারকেয়ার হাসপাতাল-এ ভর্তি করা হয়, যেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে সিঙ্গাপুর নেওয়া হয়। পরে বিশেষায়িত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য মালয়েশিয়া পাঠানো হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ