নওগাঁয় অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৬ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে ২০২৬) বিকেল সাড়ে ৩টায় নওগাঁ সদর এলএসডি প্রাঙ্গণে জেলা খাদ্য বিভাগের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ও জেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির উপদেষ্টা মো. জাহিদুল ইসলাম ধলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক ও সদস্য সচিব মো. ফরহাদ খন্দকার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি মো. শাহীন মাহমুদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁর জেলা প্রশাসক ও জেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের কাছ থেকে সরাসরি ন্যায্যমূল্যে ধান সংগ্রহের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। পাশাপাশি কৃষকদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য নিশ্চিত হলে তারা আরও বেশি উৎসাহিত হয়ে কৃষিকাজে মনোনিবেশ করবেন।
বক্তারা আরও বলেন, সরকার কৃষকদের স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর। স্বচ্ছতা ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে বোরো ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হবে, যাতে প্রকৃত কৃষকরা এর সুফল পান।
অনুষ্ঠানে খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বুধবার, ১৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

আপনার মতামত লিখুন