জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দিতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী মই দৌড় খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে) বিকেল ৪টায় কোয়ালিকান্দি বাজারের পশ্চিম পাশে খোলা মাঠে এ আয়োজন ঘিরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। খেলা দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষের ঢল নামে।
শিশু-কিশোর থেকে শুরু করে নারী-পুরুষ ও বয়স্করা মাঠে উপস্থিত হয়ে উপভোগ করেন গ্রামীণ ঐতিহ্যের এ ব্যতিক্রমী আয়োজন। অনেকের মতে, এমন আয়োজন গ্রামবাংলার হারিয়ে যাওয়া সংস্কৃতিকে আবারও জীবন্ত করে তোলে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরপাকেরদহ বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাদারগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মোখলেছুর রহমান মোখলেস।
তিনি বলেন, “গ্রামবাংলার ঐতিহ্যবাহী মই দৌড় খেলা আমাদের সংস্কৃতি ও আবেগের অংশ। এসব গ্রামীণ খেলাধুলা টিকিয়ে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।”
স্থানীয় গ্রামবাসীরা জানান, একসময় গ্রামবাংলার মাঠজুড়ে নিয়মিত এমন খেলার আয়োজন হতো। কিন্তু সময়ের পরিবর্তনে এসব ঐতিহ্যবাহী খেলা অনেকটাই হারিয়ে গেছে। মাঝেমধ্যে এমন আয়োজন হলে পুরোনো দিনের স্মৃতি ফিরে আসে এবং মানুষের মধ্যে আনন্দের অনুভূতি তৈরি হয়। তারা প্রতিবছর নিয়মিতভাবে এ ধরনের আয়োজন চালু রাখার দাবি জানান।
প্রতিযোগিতায় ইদ্রিস আলীর দল ও পিয়ারুলের দল অংশ নেয়। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ইদ্রিস আলীর দল বড় ব্যবধানে বিজয় অর্জন করে।
আয়োজকরা জানান, বিজয়ী দলের জন্য প্রথম পুরস্কার হিসেবে একটি গরু এবং রানারআপ দলের জন্য দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি ফ্রিজ প্রদান করা হয়। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল আনন্দ, উচ্ছ্বাস ও গ্রামীণ সংস্কৃতির প্রাণবন্ত আবহ।

বুধবার, ১৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

আপনার মতামত লিখুন