নওগাঁর মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কয়লাবাড়ি ও কর্ণভাগ গ্রামের দীর্ঘদিনের ভাঙা বেরিবাঁধ সংস্কারের উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। সংবাদ প্রকাশের পরপরই নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপুর নির্দেশনায় দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
বুধবার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম ভাঙা বেরিবাঁধ এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন। তিনি বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ ঘুরে দেখে দ্রুত সংস্কারের আশ্বাস দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন গণমাধ্যমে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বিষয়টি এমপি ডাঃ ইকরামুল বারী টিপুর নজরে আসে। এরপরই তিনি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট দপ্তরকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
পরিদর্শনকালে পিআইও বলেন, দ্রুত সময়ের মধ্যেই প্রয়োজনীয় বরাদ্দ ও পরিকল্পনার মাধ্যমে বাঁধ সংস্কারের কাজ শুরু করা হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় এক যুগ ধরে ভাঙা বেরিবাঁধের কারণে কয়লাবাড়ি ও কর্ণভাগ গ্রামের হাজারো মানুষ চরম ভোগান্তির মধ্যে রয়েছেন। বর্ষা মৌসুমে পানি ঢুকে পড়ে ঘরবাড়ি ও ফসলি জমিতে, পাশাপাশি স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক ও রোগীদের চলাচলেও ব্যাপক সমস্যা হয়।
এলাকাবাসীর দাবি, এমপি ডাঃ ইকরামুল বারী টিপুর দ্রুত হস্তক্ষেপের ফলে তারা এবার বাস্তব সমাধানের আশা দেখছেন। তারা বলেন, দীর্ঘদিনের সমস্যা নিয়ে এমন দ্রুত উদ্যোগ তাদের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে।
স্থানীয়রা আরও জানান, জনদুর্ভোগ নিরসনে এমন দ্রুত প্রশাসনিক পদক্ষেপ ও জনপ্রতিনিধির উদ্যোগ অব্যাহত থাকলে এলাকার দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যাগুলো ধীরে ধীরে সমাধান সম্ভব হবে।

শনিবার, ০৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন