ঢাকা    শনিবার, ০৯ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

জাইকার দক্ষিণ এশিয়ার মহাপরিচালকের সঙ্গে বিরোধী দলীয় নেতার বৈঠক

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৯ মে ২০২৬

জাইকার দক্ষিণ এশিয়ার মহাপরিচালকের সঙ্গে বিরোধী দলীয় নেতার বৈঠক

জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক ইয়ামাদা তেতসুয়া এবং জাইকার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

স্থানীয় সময় শুক্রবার (৮ মে) অনুষ্ঠিত এই বৈঠকে জাইকা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইয়ামাদা তেতসুয়া। বৈঠকে বিরোধী দলীয় নেতার সঙ্গে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং পররাষ্ট্র-বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশের চলমান উন্নয়ন কার্যক্রম, অবকাঠামো উন্নয়ন, মানবসম্পদ বিকাশ, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং টেকসই অর্থনৈতিক অগ্রগতিতে জাইকার ভূমিকা নিয়ে আলোচনা হয়। জাইকা প্রতিনিধি দল তাদের বর্তমান ও ভবিষ্যৎ উন্নয়ন সহযোগিতা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরে।

জাইকার পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ বর্তমানে সংস্থাটির অন্যতম বৃহৎ উন্নয়ন অংশীদার। ভবিষ্যতে পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশকে জাইকার উন্নয়ন কার্যক্রমে আরও অগ্রাধিকার দেওয়ার সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়।

বৈঠকে বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। দুই পক্ষই টেকসই উন্নয়ন, দক্ষ মানবসম্পদ গঠন এবং জনগণের কল্যাণে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে।

জাপান সফরকালে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার শিমাদা তোমোকির সঙ্গেও বৈঠক করেন। ওই বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে ভাইস মিনিস্টার শিমাদা তোমোকি বাংলাদেশে একটি বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল স্থাপনের প্রস্তাব গ্রহণের বিষয়েও আলোচনা করেন বলে জানা যায়। দুই দেশের পক্ষ থেকেই সম্পর্ককে আরও বহুমাত্রিক ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ০৯ মে ২০২৬

জাইকার দক্ষিণ এশিয়ার মহাপরিচালকের সঙ্গে বিরোধী দলীয় নেতার বৈঠক

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ