ঢাকা    শনিবার, ০৯ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

স্বাস্থ্য পরীক্ষায় লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৯ মে ২০২৬

স্বাস্থ্য পরীক্ষায় লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি

স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার যুক্তরাজ্যে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

রাষ্ট্রপতির প্রেস উইং জানিয়েছে, চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচারের ফলো-আপ হিসেবে ক্যামব্রিজ-এর একটি বিশেষায়িত হাসপাতালে তার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

শনিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর একটি বাণিজ্যিক ফ্লাইটে তিনি লন্ডন-এর উদ্দেশে যাত্রা করবেন।

এ সফরে রাষ্ট্রপতির সঙ্গে থাকবেন তার সহধর্মিণী ডা. রবেকা সুলতানা, পরিবারের সদস্যরা, ব্যক্তিগত চিকিৎসক এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ১৮ মে তার দেশে ফেরার কথা রয়েছে।

এর আগে ২০২৩ সালের ১৮ অক্টোবর সিঙ্গাপুর-এ রাষ্ট্রপতির কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছিল।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ০৯ মে ২০২৬

স্বাস্থ্য পরীক্ষায় লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার যুক্তরাজ্যে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

রাষ্ট্রপতির প্রেস উইং জানিয়েছে, চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচারের ফলো-আপ হিসেবে ক্যামব্রিজ-এর একটি বিশেষায়িত হাসপাতালে তার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

শনিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর একটি বাণিজ্যিক ফ্লাইটে তিনি লন্ডন-এর উদ্দেশে যাত্রা করবেন।

এ সফরে রাষ্ট্রপতির সঙ্গে থাকবেন তার সহধর্মিণী ডা. রবেকা সুলতানা, পরিবারের সদস্যরা, ব্যক্তিগত চিকিৎসক এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ১৮ মে তার দেশে ফেরার কথা রয়েছে।

এর আগে ২০২৩ সালের ১৮ অক্টোবর সিঙ্গাপুর-এ রাষ্ট্রপতির কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছিল।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ