গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় আধুনিক খুচরা বাণিজ্যের নতুন সংযোজন হিসেবে যাত্রা শুরু করেছে ‘স্বপ্ন সুপার শপ’। উপজেলা সদর বাজারের কলেজ রোডে শুক্রবার বিকেলে এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এবং আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর থানা অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বাসার টুলটু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন এবং পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সিসহ অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক সুপার শপের মাধ্যমে স্থানীয় জনগণ এখন এক জায়গায় মানসম্মত পণ্য সহজে ও স্বচ্ছ দামে ক্রয় করতে পারবেন। এতে করে উপজেলার ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আসবে এবং ক্রেতাদের জন্যও কেনাকাটার অভিজ্ঞতা আরও সহজ ও সুবিধাজনক হবে।
‘স্বপ্ন সুপার শপ’ চারজন উদ্যোক্তার যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে। তারা হলেন মোঃ দ্বীন ইসলাম, মোঃ মশিউর রহমান, মোঃ রিজভী আহমাদ এবং মওদুদ আহমেদ মৃর্ধা। উদ্যোক্তারা জানান, আধুনিক মানের সেবা নিশ্চিত করার লক্ষ্যেই তারা মুকসুদপুরে এই সুপার শপ চালু করেছেন।
স্থানীয়দের মতে, উপজেলা সদরে এই প্রথম আধুনিক সুপার শপ চালু হওয়ায় কেনাকাটার ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও বাড়লে স্থানীয় অর্থনীতি ও ব্যবসায়িক পরিবেশ আরও সমৃদ্ধ হবে।

শনিবার, ০৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন