যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া এলাকায় এক ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ীরা সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন।
নিহত ব্যবসায়ীর নাম আনিছুর রহমান (৬৮) । তিনি নওয়াপাড়া বাজারে সার ও সিমেন্ট ব্যবসার সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত ছিলেন বলে জানা গেছে। স্থানীয়ভাবে তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে অবস্থান করছিলেন আনিছুর রহমান। এ সময় ৭ থেকে ৮ জনের একটি সশস্ত্র দল তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দোকান বা মার্কেটের ঘর ভাড়া সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে বিষয়টি এখনো তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, হত্যাকাণ্ডের প্রতিবাদে নওয়াপাড়া বাজার ও নৌবন্দর এলাকায় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ করেন। সকাল থেকেই সব ধরনের ব্যবসা কার্যক্রম, গুদামঘর ও নৌবন্দরের লোড–আনলোড কার্যক্রম বন্ধ রয়েছে।
ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। তারা জানিয়েছেন, হামলাকারীদের দ্রুত আইনের আওতায় না আনা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং অভিযান অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শনিবার, ০৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন