ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গোবিন্দ রায়
গোবিন্দ রায় Dhunat Upazila Correspondent
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ছবি : আল-কুরআন একাডেমিক স্কুলে ২০২৬ সালের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ধুনট উপজেলা-এ অবস্থিত আল-কুরআন একাডেমিক স্কুল-এ ২০২৬ সালের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় স্কুলের হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ ক্বারী মাওলানা কাজী সুলতান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব হাফেজ মো. আনোয়ার হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর অভিভাবক ইয়াহিয়া, দ্বীনি প্রধান শিক্ষক রাকিবুল ইসলাম, সিনিয়র শিক্ষক আবুল হাসেম, মুফতি আসাদ, হাফেজ রবিউল ইসলামসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রিন্সিপাল হাফেজ ক্বারী মাওলানা কাজী সুলতান বলেন, প্রতিষ্ঠানের মূল লক্ষ্য শিক্ষার্থীদের দুনিয়া ও আখেরাতে সফল মানুষ হিসেবে গড়ে তোলা। তিনি বলেন, তাদের শিক্ষার্থীরা ভবিষ্যতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিচারক, আইনজীবী, পুলিশ, এমপি বা মন্ত্রী যাই হোক না কেন, তারা যেন সর্বদা ন্যায়পরায়ণ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে সমাজে অবদান রাখতে পারে।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিতে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয় এবং তাদের মেধা ও সাফল্যের স্বীকৃতি হিসেবে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

featured Image

ধুনট উপজেলা-এ অবস্থিত আল-কুরআন একাডেমিক স্কুল-এ ২০২৬ সালের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় স্কুলের হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ ক্বারী মাওলানা কাজী সুলতান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব হাফেজ মো. আনোয়ার হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর অভিভাবক ইয়াহিয়া, দ্বীনি প্রধান শিক্ষক রাকিবুল ইসলাম, সিনিয়র শিক্ষক আবুল হাসেম, মুফতি আসাদ, হাফেজ রবিউল ইসলামসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রিন্সিপাল হাফেজ ক্বারী মাওলানা কাজী সুলতান বলেন, প্রতিষ্ঠানের মূল লক্ষ্য শিক্ষার্থীদের দুনিয়া ও আখেরাতে সফল মানুষ হিসেবে গড়ে তোলা। তিনি বলেন, তাদের শিক্ষার্থীরা ভবিষ্যতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিচারক, আইনজীবী, পুলিশ, এমপি বা মন্ত্রী যাই হোক না কেন, তারা যেন সর্বদা ন্যায়পরায়ণ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে সমাজে অবদান রাখতে পারে।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিতে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয় এবং তাদের মেধা ও সাফল্যের স্বীকৃতি হিসেবে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ