গাজীপুর মহানগরের ৩৩ নম্বর ওয়ার্ডের আদর্শনগর এলাকার আদর্শনগর পাবলিক স্কুল শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার বিকাশে একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। বিদ্যালয়টিতে সকল শ্রেণির শিক্ষার্থীদের জন্য নিয়মিত আরবি শিক্ষার পাশাপাশি ইসলামী সংগীত (নাশিদ) ক্লাস চালু করা হয়েছে। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, আধুনিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, ধর্মীয় জ্ঞান ও সাংস্কৃতিক বিকাশ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পাঠ্যসূচির বাইরে অতিরিক্ত এই ক্লাসগুলোতে শিক্ষার্থীরা কোরআন তিলাওয়াত, প্রাথমিক আরবি শিক্ষা এবং ইসলামী সংগীত চর্চার সুযোগ পাচ্ছে।
আরো পড়ুন...'গ্রিন মাইন্ডস, ব্রাইট ফিউচার' প্রতিপাদ্যে রাজধানীতে পরিবেশ অলিম্পিয়াড
বিদ্যালয়ের পরিচালক ও প্রধান শিক্ষক জনাব ইসমাঈল হোসেন রাজীব বলেন, "শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফল করানোই আমাদের লক্ষ্য নয়। আমরা চাই তারা নৈতিক মূল্যবোধসম্পন্ন, শিষ্টাচারবান ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠুক। সে লক্ষ্যেই আরবি শিক্ষা ও ইসলামী সংগীতের ক্লাস চালু করেছি।"
তিনি আরও বলেন, অভিভাবকদের কাছ থেকেও এ উদ্যোগের ব্যাপক ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। ভবিষ্যতে শিক্ষার্থীদের সার্বিক বিকাশে আরও নতুন নতুন কার্যক্রম যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বর্তমান সময়ে এমন উদ্যোগ শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই আদর্শনগর পাবলিক স্কুলের এই ব্যতিক্রমী উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন