জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাকে আরও যুগোপযোগী, দক্ষতাভিত্তিক ও আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়েছে। একই সঙ্গে ২০২৬-২৭ অর্থবছরের ৮০১ কোটি ৪ লাখ ৬০ হাজার টাকার মূল বাজেট সর্বসম্মতভাবে অনুমোদন দেওয়া হয়েছে।
শনিবার (২৭ জুন) গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত অধিবেশনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিনেট চেয়ারম্যান অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
অধিবেশনে উপাচার্য জানান, কর্মমুখী ও আধুনিক শিক্ষা বিস্তারের লক্ষ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিশ্বের ১৫০টিরও বেশি দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
তিনি জানান, আন্তর্জাতিক মানের অ্যাপ্রেন্টিসশিপ (শিক্ষানবিশ) কর্মসূচি চালুর মাধ্যমে ৫০ হাজার শিক্ষানবিশ তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য তৃতীয় ভাষা শেখার সুযোগ সম্প্রসারণে মাল্টি ল্যাংগুয়েজ লার্নিং ইনস্টিটিউটের (এমএলএলআই) মাধ্যমে মান্দারিন, জাপানি, কোরিয়ান, আরবি, ইতালীয়, স্প্যানিশ ও ফরাসি ভাষা শিক্ষা কার্যক্রম চালু রয়েছে।
এ ছাড়া দক্ষতাভিত্তিক ও প্রযুক্তিনির্ভর পাঠ্যক্রম প্রণয়ন, স্নাতক পর্যায়ে ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) কোর্স বাধ্যতামূলক করা, পাঠ্যক্রম সংস্কার, শিক্ষক প্রশিক্ষণের আধুনিকীকরণ এবং নৈতিক ও মানবিক শিক্ষা সম্প্রসারণে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির আওতায় দেশব্যাপী খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার বিষয়ও তুলে ধরা হয়।
পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে ‘গ্রিন ক্যাম্পাস’ উদ্যোগের আওতায় আগামী পাঁচ বছরে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০ লাখ শিক্ষার্থীর মাধ্যমে ২ কোটি গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলেও জানান উপাচার্য।
অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এ টি এম জাফরুল আযম ২০২৬-২৭ অর্থবছরের মূল বাজেট এবং ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট উপস্থাপন করেন।
অনুমোদিত বাজেট অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের মূল বাজেটের পরিমাণ ৮০১ কোটি ৪ লাখ ৬০ হাজার টাকা। এর মধ্যে রাজস্ব আয় ধরা হয়েছে ৬১৭ কোটি ১৩ লাখ ৭৩ হাজার টাকা। ফলে বাজেট ঘাটতি থাকবে ১৮৩ কোটি ৯০ লাখ ৮৭ হাজার টাকা।
অন্যদিকে, ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটের পরিমাণ ৬৬৪ কোটি ৮ লাখ ৪১ হাজার টাকা। এতে রাজস্ব আয় ধরা হয়েছে ৬২৫ কোটি ২ লাখ ৭৭ হাজার টাকা এবং ঘাটতি রয়েছে ৩৯ কোটি ৫ লাখ ৬৪ হাজার টাকা।
অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, বর্তমান বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা, চতুর্থ শিল্পবিপ্লব, জ্ঞানভিত্তিক অর্থনীতি ও বৈশ্বিক প্রতিযোগিতার নতুন বাস্তবতায় প্রবেশ করেছে। এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব শুধু ডিগ্রি প্রদান নয়, বরং এমন মানবসম্পদ তৈরি করা, যারা পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে সক্ষম এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে নেতৃত্ব দিতে পারে।
সিনেট চেয়ারম্যানের বক্তব্যের ওপর আলোচনায় অংশ নিয়ে সদস্যরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং চলমান উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন।
অধিবেশনের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে দেশের বিশিষ্ট নাগরিক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ এবং তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অধিবেশনে সিনেট সদস্য, সংসদ সদস্য, শিক্ষাবিদ, বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতিনিধিসহ প্রায় ৭০ জন সিনেট সদস্য উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন