ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রোটার্যাক্ট ক্লাব অব ইসলামিক ইউনিভার্সিটির ২০২৬-২৭ রোটারি বর্ষের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সজীব হোসাইন এবং সাধারণ সম্পাদক হিসেবে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ সবুজ নির্বাচিত হয়েছেন।
সোমবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি)-তে অর্ধদিবসব্যাপী এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পর্যবেক্ষণ করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহিনুজ্জামান এবং ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম।
মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আরিফুজ্জামান। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন আলী আহসান মুহাম্মদ জুবায়ের ও ত্বকী ওয়াসিফ।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে মোট ৩৬ জন ভোটারের মধ্যে ৩৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক পরবর্তীতে পরামর্শক্রমে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করবেন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ সবুজ বলেন, “একটি সংগঠনের সফলতা নির্ভর করে ধারাবাহিক কার্যক্রম, জবাবদিহিতা এবং সদস্যদের সক্রিয় অংশগ্রহণের ওপর। নিয়মিত মাসিক ও সাধারণ সভা আয়োজন এবং গৃহীত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নে আমি সর্বোচ্চ চেষ্টা করব।”
নবনির্বাচিত সভাপতি সজীব হোসাইন বলেন, “ক্লাবের সদস্যরা আমার ওপর যে আস্থা রেখেছেন, সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করব। সাবেকদের পরামর্শ ও সহযোগিতায় সৃজনশীল, বুদ্ধিবৃত্তিক ও সমাজসেবামূলক কার্যক্রমের মাধ্যমে সংগঠনের ধারাবাহিকতা ও গতিশীলতা বজায় রাখার চেষ্টা থাকবে।”
উল্লেখ্য, ‘সেবার মাধ্যমে বন্ধুত্ব’—এই মূলমন্ত্র ধারণ করে ১৯৬৮ সালে রোটার্যাক্ট ক্লাবের যাত্রা শুরু হয়। বর্তমানে বিশ্বের ১৯০টিরও বেশি দেশে রোটারি ইন্টারন্যাশনালের যুব সংগঠন হিসেবে রোটার্যাক্ট কার্যক্রম পরিচালনা করছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্লাবটি ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে নেতৃত্ব বিকাশ, ক্যারিয়ার উন্নয়ন, রক্তদান, পথশিশু ও অসহায় মানুষের সহায়তাসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে সংগঠনটি।

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন