সরাসরি জাতীয় সংসদে বাজেট অধিবেশন দেখার সুযোগ পাচ্ছেন কটিয়াদী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ১১ জন শিক্ষক ও ২৯ জন শিক্ষার্থী। আগামী ৬ জুলাই তারা এ সুযোগ পাবেন।
বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদ সচিবালয়ের আইপিএ অ্যান্ড এস অনুবিভাগের সংসদ ভিজিট শাখা থেকে পাঠানো এক সরকারি পরিপত্রে বিষয়টি জানানো হয়েছে।
পরিদর্শনের সময় শিক্ষক-শিক্ষার্থীরা সংসদ ভবনের নির্মাণশৈলী ঘুরে দেখার পাশাপাশি লাইব্রেরি পরিদর্শন, ফটোসেশন এবং সরাসরি বাজেট অধিবেশন উপভোগ করার সুযোগ পাবেন।
কটিয়াদী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালাহ উদ্দিন ভুঁইয়া সবুজ বলেন, “এটি একটি ভালো উদ্যোগ। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।”
বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন। তিনি বলেন, “এর মাধ্যমে শিক্ষার্থীরা নতুন কিছু ধারণা লাভ করবে, যা তাদের পড়াশোনার প্রতি আরও উদ্বুদ্ধ করতে সহায়ক হবে।”
তিনি আরও বলেন, “আমি দায়িত্ব গ্রহণের পর থেকে শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছি। আমাদের সংসদ সদস্য মো. জালাল উদ্দিন এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এমন সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য।

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন