সুনামগঞ্জের মধ্যনগরের দুর্গম হাওরাঞ্চলের শিক্ষার্থীদের নিরাপদে বিদ্যালয়ে যাতায়াত নিশ্চিত করতে একটি নৌকা প্রদান করা হয়েছে। পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনায় এসএসসি '৮৮ ব্যাচের কয়েকজন বন্ধুর অর্থায়নে শনিবার উপজেলার আন্তরপুর-নবাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৌকাটি হস্তান্তর করা হয়।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমা আক্তার খানমের কাছে আনুষ্ঠানিকভাবে নৌকাটি হস্তান্তর করেন উদ্যোক্তারা। এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও ভূমিদাতা মো. আব্দুস সাত্তার, আলী উসমান বাদল, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা, জাফর সাদেক শাকিল, ফয়সাল মহসিন, সাম্মাক রেজা চৌধুরী তাকিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
উদ্যোক্তাদের অন্যতম জাফর সাদেক বলেন, হাওরাঞ্চলের অনেক শিক্ষার্থী বর্ষা মৌসুমে জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে যাতায়াত করে। শিক্ষা কোনো শিশুর জন্য ঝুঁকিপূর্ণ যাত্রার বিষয় হতে পারে না। একটি নিরাপদ নৌকা শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি তাদের জীবনঝুঁকি কমাতে সহায়ক হবে। তিনি সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনকে হাওরাঞ্চলের শিক্ষা ও মানবিক উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান।
পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা বলেন, সুনামগঞ্জের হাওরাঞ্চলের অন্তত এক হাজার গ্রামে কোনো বিদ্যালয় নেই। যাতায়াতের দুর্ভোগের কারণে অনেক শিক্ষার্থী নিয়মিত বিদ্যালয়ে যেতে পারে না, ফলে ঝরে পড়ার হারও বেশি। তিনি হাওরাঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ানোর পাশাপাশি বিদ্যালয় স্থাপনের ক্ষেত্রে প্রচলিত দূরত্বের শর্ত শিথিল করার দাবি জানান। একই সঙ্গে শিশুদের নিরাপদ শিক্ষা নিশ্চিত এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে সরকার ও বেসরকারি সংস্থাগুলোর কার্যকর উদ্যোগ কামনা করেন।

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন