রাজধানীর পিছিয়ে পড়া শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা ও প্রকৃতিপ্রেম গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী ‘পরিবেশ অলিম্পিয়াড’। শনিবার (২৭ জুন) মানিকনগরের মজার ইশকুল ক্যাম্পাসে ‘গ্রিন মাইন্ডস, ব্রাইট ফিউচার’ প্রতিপাদ্যে এই আয়োজন করে ব্রেথ অব ন্যাচার (বন) ফাউন্ডেশন।
অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে পরিবেশ, প্রকৃতি ও ভবিষ্যৎ নিয়ে প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্বতারোহী ও লেখক ইকরামুল হাসান শাকিল। তিনি শিক্ষার্থীদের সঙ্গে নিজের মাউন্ট এভারেস্ট জয়ের অভিজ্ঞতা ভাগ করে নেন। পাশাপাশি শিশুদের জন্য প্রদর্শন করা হয় তাঁর এভারেস্ট অভিযানের একটি ডকুফিল্ম।
আলোচনা পর্বে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য এবং প্রকৃতি রক্ষার বিভিন্ন বিষয় নিয়ে শিশুদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি। এ সময় শিশুদের কৌতূহল ও অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
ইকরামুল হাসান শাকিল বলেন, ‘পরিবেশ রক্ষার লড়াইয়ে আজকের শিশুরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের মধ্যে ছোটবেলা থেকেই প্রকৃতিপ্রেম, দায়িত্ববোধ ও পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’
আয়োজকরা জানান, শিশুদের শৈশব থেকেই পরিবেশের প্রতি দায়িত্বশীল হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এই আয়োজন। তারা মনে করেন, এমন উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃতিবান্ধব ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সহ-আয়োজক হিসেবে ছিল মজার ইশকুল এবং নলেজ পার্টনার হিসেবে যুক্ত ছিল কিশোর আলো।

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন