ধুনট উপজেলা-এ অবস্থিত আল-কুরআন একাডেমিক স্কুল-এ ২০২৬ সালের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় স্কুলের হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ ক্বারী মাওলানা কাজী সুলতান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব হাফেজ মো. আনোয়ার হোসেন।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর অভিভাবক ইয়াহিয়া, দ্বীনি প্রধান শিক্ষক রাকিবুল ইসলাম, সিনিয়র শিক্ষক আবুল হাসেম, মুফতি আসাদ, হাফেজ রবিউল ইসলামসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রিন্সিপাল হাফেজ ক্বারী মাওলানা কাজী সুলতান বলেন, প্রতিষ্ঠানের মূল লক্ষ্য শিক্ষার্থীদের দুনিয়া ও আখেরাতে সফল মানুষ হিসেবে গড়ে তোলা। তিনি বলেন, তাদের শিক্ষার্থীরা ভবিষ্যতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিচারক, আইনজীবী, পুলিশ, এমপি বা মন্ত্রী যাই হোক না কেন, তারা যেন সর্বদা ন্যায়পরায়ণ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে সমাজে অবদান রাখতে পারে। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিতে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয় এবং তাদের মেধা ও সাফল্যের স্বীকৃতি হিসেবে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।