ধুনট উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী দিতি বলেছেন, গত চার বছরের অভিজ্ঞতা থেকে তিনি দেখেছেন অনেক কমিউনিটি ক্লিনিকে অনিয়ম ও দুর্নীতির কারণে গ্রামের মা-বোনেরা তাদের প্রাপ্য স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
তিনি বলেন, আগামীতে তিনি নির্বাচিত হলে উপজেলার প্রতিটি কমিউনিটি ক্লিনিকে মা-বোনদের জন্য সঠিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করবেন।
দিতি আরও বলেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিবদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দুর্নীতি ও সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। জনগণের স্বার্থে এসব অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে তিনি কাজ করবেন বলে জানান।
তিনি বলেন, “আমি আপনাদেরই মানুষ, আপনাদের দিতি। আপনাদের দোয়া ও সমর্থন পেলে জনগণের কল্যাণে কাজ করে যেতে চাই।”
আপনার মতামত লিখুন