বগুড়া জেলার ধুনট উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার দুপুর ২টায় ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মোবাইল কোর্ট বসানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতিলতা বর্মন। এ সময় মোটরসাইকেল চালকদের প্রয়োজনীয় গাড়ির কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স যাচাই করা হয়।
বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় কয়েকজন মোটরসাইকেল চালকের কাছ থেকে ৫০০ টাকা করে জরিমানা আদায় করা হয়। পরে তাদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানায়, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং আইন মেনে চলার সচেতনতা বাড়াতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬
বগুড়া জেলার ধুনট উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার দুপুর ২টায় ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মোবাইল কোর্ট বসানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতিলতা বর্মন। এ সময় মোটরসাইকেল চালকদের প্রয়োজনীয় গাড়ির কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স যাচাই করা হয়।
বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় কয়েকজন মোটরসাইকেল চালকের কাছ থেকে ৫০০ টাকা করে জরিমানা আদায় করা হয়। পরে তাদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানায়, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং আইন মেনে চলার সচেতনতা বাড়াতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন