নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামির পাশাপাশি পুরোনো মামলার একজন আসামিও রয়েছেন। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন টিম অংশ নেয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন সিআর নং-৯২৭/২৫ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. সাজু মিয়া। তিনি সিদ্ধিরগঞ্জের আইলপাড়া আদমজী এলাকার সাহেদুলের বাড়ির ভাড়াটিয়া এবং তার পিতার নাম মো. আক্তার আলী।
এছাড়া জিআর প্রসেস নং-১০৬৯/২৬ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. শফিকুল ইসলামকে মিজমিজি মধ্যপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার পিতার নাম মৃত খবির উদ্দিন।
অভিযানে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের হওয়া একটি পুরোনো মামলার আসামি মো. জাহাঙ্গীর হোসেনকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। তিনি ৭ নম্বর ওয়ার্ডের কাশেমপাড়া নাভানা ভূঁইয়া সিটির এমএম টাওয়ার-১-এর একটি ফ্ল্যাটের ভাড়াটিয়া।
এ ছাড়া অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে তার পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, অপরাধ দমন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে। ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার, মাদক নিয়ন্ত্রণ এবং অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন