ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার

ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো— আব্দুল সবুর (৩০), মোঃ রাকিব হোসেন (২৫), আলামিন পলাশ (২০), মোঃ শহীদ (৫২), ফয়সাল আহমেদ (১৮), সাইদুর ইসলাম (১৮), মোঃ ইমন (২৮), মোঃ ইমন (১৯), শহিদুল ইসলাম জিসান (২৫), মোঃ আমিনুল (১৯), মোঃ ইমন (২০), শাকিল (১৯), মোঃ লিখন আহমেদ (২৭), ফাহিম আহমেদ (২৭), মোঃ বাপ্পি (২৮) ও মোঃ তুহিন (২৫)।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা গেছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশি তৎপরতার অংশ হিসেবে এই বিশেষ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) মামলার আসামিসহ বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিরা রয়েছে।

থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো— আব্দুল সবুর (৩০), মোঃ রাকিব হোসেন (২৫), আলামিন পলাশ (২০), মোঃ শহীদ (৫২), ফয়সাল আহমেদ (১৮), সাইদুর ইসলাম (১৮), মোঃ ইমন (২৮), মোঃ ইমন (১৯), শহিদুল ইসলাম জিসান (২৫), মোঃ আমিনুল (১৯), মোঃ ইমন (২০), শাকিল (১৯), মোঃ লিখন আহমেদ (২৭), ফাহিম আহমেদ (২৭), মোঃ বাপ্পি (২৮) ও মোঃ তুহিন (২৫)।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা গেছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশি তৎপরতার অংশ হিসেবে এই বিশেষ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) মামলার আসামিসহ বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিরা রয়েছে।

থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ