রাজশাহী কলেজে মাস্টার্স শেষ বর্ষের ভাইভা পরীক্ষা দিতে এসে গ্রেফতার হয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা সজিব আলী। রোববার (২৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সামনে থেকে শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
গ্রেফতার সজিব আলী (২৪) রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার মতিহার এলাকার চর শ্যামপুর গ্রামের বাসিন্দা এবং মুজাম্মেল হকের ছেলে। তিনি কাটাখালি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সজিব আলী রাজশাহী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী। নির্ধারিত ভাইভা পরীক্ষায় অংশ নিতে কলেজে এলে উপস্থিত শিক্ষার্থীরা তাকে শনাক্ত করেন। পরে বিভাগের সামনে থেকে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মুস্তারি বিষয়টি নিশ্চিত করে জানান, শিক্ষার্থীরা সজিব আলীকে পুলিশের কাছে সোপর্দ করেছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন