বগুড়ার ধুনট উপজেলার সদর ইউনিয়নের পার ধুনট ২নং ওয়ার্ডে জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বাড়িতে হামলা ও মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বামী-স্ত্রীসহ দু’জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল আনুমানিক ১১টার দিকে একই গ্রামের রফিকুল ও বাদশা (পিতা: মৃত হজরত), মোছাঃ রেবেকা, মোছাঃ সাদিয়া ও সাবিনা সঙ্গে ভুক্তভোগী জোছনা বেগম ও তার স্বামী তারিকুল ইসলাম-এর পূর্ববর্তী জমি বিরোধকে কেন্দ্র করে তাদের বাড়িতে দেশীয় অস্ত্রসহ হামলা চালায় এবং মারপিট করে।
হামলায় জোছনা বেগম গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ চিকিৎসাধীন রয়েছেন। তার স্বামীও আহত হয়েছেন।
জোছনা বেগম ও তার স্বামী জানান, আহত হওয়ার কারণে এখনও থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।
আপনার মতামত লিখুন