ষষ্ঠবারের মতো নির্বাচিত সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বলেছেন, ধুনটকে একটি দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও উন্নয়নমুখী উপজেলায় পরিণত করাই তার প্রধান লক্ষ্য। তিনি জোর দিয়ে বলেন, জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে সুশাসন প্রতিষ্ঠায় তিনি আপসহীন থাকবেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধুনট পৌর শাখার উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, “দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই। দুর্নীতির কোনো স্থান ধুনটে হবে না। জনগণের প্রত্যাশা পূরণে আমি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যাব।”
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি আলীমুদ্দীন হারুন মন্ডল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি একেএম তৌহিদুল আলম মামুন, জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য ও শেরপুর উপজেলা বিএনপির সদস্য আসিফ সিরাজ রব্বানী, জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোহাম্মাদ প্যারিস, সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবুল মুনছুর পাশা, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোখফিজুর রহমান বাচ্চু, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক রাশেদুজ্জামান উজ্জ্বল এবং যুবদল নেতা মাহমুদুল হাসান সুমনসহ বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে ধুনট পৌর যুবদলের সিনিয়র আহ্বায়ক আল আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলফিজুর রহমান স্বপন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলম হাসান এবং ধুনট সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মিলন মিয়াসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন