বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আনারপুর গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে জাবেদ মোল্লা (৫০)-এর সম্পূর্ণ বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনা সোমবার দিবাগত রাতে ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত খোদাবক্স মোল্লার ছেলে জাবেদ মোল্লার বাড়িতে রাত আনুমানিক ২টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং পরে ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে ততক্ষণে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, ধান-চাল এবং নগদ অর্থ পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত জাবেদ মোল্লা জানান, মেয়ের জামাই বিদেশ থেকে দেশে ফেরায় রাত ১০টার দিকে তাকে নিতে পরিবারের সবাই ঢাকা বিমানবন্দরে যান। পরে গভীর রাতে বাড়িতে আগুন লেগেছে খবর পাই। দ্রুত বাড়িতে ফিরে দেখেন পুরো ঘর পুড়ে গেছে। মেয়ের জামাইয়ের পাঠানো টাকা, আসবাবপত্র এবং জীবিকা নির্বাহের একমাত্র ব্যাটারিচালিত অটোরিকশাও আগুনে ধ্বংস হয়েছে।
গ্রামবাসী ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এবং দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তা কামনা করেছেন।
ধুনট ফায়ার সার্ভিসের টিম লিডার হামিদুল ইসলাম জানান, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।”

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন