বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উজবেকিস্তানের তাসখন্দের দোস্তলিক স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও সিরিয়া। প্রথম ম্যাচে উজবেকিস্তানের কাছে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। অন্যদিকে ভারতের কাছে ১-০ গোলে হেরে বাছাইপর্ব শুরু করেছিল সিরিয়া। ফলে দুই দলের জন্যই ম্যাচটি ছিল ঘুরে দাঁড়ানোর লড়াই।
ম্যাচের শুরু থেকেই দুই দল গোলের চেষ্টা চালালেও প্রথমার্ধের অধিকাংশ সময় সিরিয়াকে আটকে রাখতে সক্ষম হয় বাংলাদেশ। ১৯ মিনিটে বাংলাদেশ একটি ভালো আক্রমণ গড়ে তুললেও অফসাইডের কারণে সেটি ভেস্তে যায়। এরপর সিরিয়া কয়েক দফা আক্রমণ করলেও বাংলাদেশের রক্ষণ প্রতিরোধ গড়ে তোলে।
৩০ মিনিটের দিকে ডি-বক্সের বাইরে ফ্রি-কিক পায় বাংলাদেশ। সেখান থেকে কর্নার আদায় করলেও সুযোগ কাজে লাগাতে পারেনি লাল-সবুজের যুবারা। ৩৬ মিনিটে জয় আহমেদের একটি শট গোলবারের ওপর দিয়ে চলে যায়। পরের মিনিটেই আরেকটি ভালো সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ, তবে সিরিয়ার গোলরক্ষকের দৃঢ়তায় গোল পাওয়া হয়নি।
প্রথমার্ধের শেষ দিকে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সিরিয়া। ৪৪ মিনিটে প্রথম গোল করে এগিয়ে যায় মধ্যপ্রাচ্যের দলটি। এর মাত্র এক মিনিটের মধ্যেই আরও একটি গোল করে ব্যবধান ২-০ করে তারা। ফলে দুই গোলের ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় বাংলাদেশকে।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা চালায় বাংলাদেশের যুবারা। তবে সিরিয়ার রক্ষণ ভেঙে কাঙ্ক্ষিত গোলের দেখা পাওয়া যায়নি। উল্টো বেশ কয়েকবার বাংলাদেশের গোলমুখে হুমকি তৈরি করে সিরিয়া। গোলরক্ষক রাজ চৌধুরীর দৃঢ়তায় কয়েকটি আক্রমণ থেকে রক্ষা পায় বাংলাদেশ।
ম্যাচের শেষ মুহূর্তে বাংলাদেশের জালে তৃতীয়বার বল পাঠায় সিরিয়া। ৯০ মিনিটে গোলটি হওয়ার পর আর ম্যাচে ফেরার কোনো সুযোগ ছিল না বাংলাদেশের। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সিরিয়া।
এই জয়ে বাছাইপর্বে নিজেদের প্রথম তিন পয়েন্ট তুলে নিয়েছে সিরিয়া। আগামী রোববার তারা স্বাগতিক উজবেকিস্তানের মুখোমুখি হবে। অন্যদিকে টানা দুই ম্যাচে হেরে এখনও কোনো পয়েন্ট পায়নি বাংলাদেশ।
বাংলাদেশের সামনে এখন গ্রুপপর্বের আর একটি ম্যাচ বাকি। আগামী ৬ সেপ্টেম্বর একই ভেন্যুতে ভারতের বিপক্ষে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে জেরার্ড জোন্সের শিষ্যরা।
বাছাইপর্বের আটটি গ্রুপের চ্যাম্পিয়ন এবং সেরা সাতটি রানার্সআপ দল ২০২৭ সালে চীনে অনুষ্ঠেয় এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা পাবে। স্বাগতিক হিসেবে চীন সরাসরি মূল পর্বে খেলবে।
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ের পর এশিয়ার মূল মঞ্চে জায়গা করে নেওয়ার স্বপ্ন নিয়ে বাছাইপর্বে এসেছিল বাংলাদেশ। কিন্তু উজবেকিস্তানের কাছে ২-০ এবং সিরিয়ার কাছে ৩-০ গোলের টানা দুই পরাজয়ে সেই স্বপ্ন বড় ধাক্কা খেল।

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন