ঢাকা    শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মুকসুদপুরে শিক্ষার্থীদের মধ্যে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই বিতরণ

গোপালগঞ্জের মুকসুদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও  সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে লেখা দুটি বই বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার জলিরপাড় ইউনিয়নের

৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়।

গোপালগঞ্জ এক আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের সহধর্মিনী  সাবরিনা শুভ্রার লেখা   বই ‘জিয়ার গল্প শোনো’ ও ‘ছোটদের প্রিয় খালেদা জিয়া’ শীর্ষক বই দুটি শিক্ষার্থীদের হাতে তুলে দেন স্থানীয় বিএনপি'র নেতৃবৃন্দরা। 

বই বিতরণের সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের বই দুটির বিষয়বস্তু সম্পর্কে অবহিত করা হয়। পরে শিক্ষকরা শিক্ষার্থীদের সামনে বইয়ের বিভিন্ন অংশ পড়ে শোনান। 

এ সময় বই দুটিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে যেসব তথ্য তুলে ধরা হয়েছে, সেগুলো শিক্ষার্থীদের জানানো হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রফুল্ল কুমার বালা বলেন, ‘বইগুলো পড়ার মাধ্যমে শিক্ষার্থীরা জিয়াউর রহমান ও খালেদা জিয়া সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারবে। 

শিশুদের উপযোগী করে লেখা হলে এ ধরনের বই তাদের জ্ঞানার্জনে সহায়ক হতে পারে।’

স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ জানান, শিশু-কিশোরদের কাছে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক কর্মকাণ্ডের বিভিন্ন তথ্য তুলে ধরার উদ্দেশ্যেই বইগুলো বিতরণ করা হয়েছে।

এ সময় বই বিতরণ কালে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা,

কাজল, অরুণ হালদার, বিউটি বাইন, নব গাইন, এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ বই বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

মুকসুদপুরে শিক্ষার্থীদের মধ্যে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই বিতরণ

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

গোপালগঞ্জের মুকসুদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও  সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে লেখা দুটি বই বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার জলিরপাড় ইউনিয়নের

৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়।

গোপালগঞ্জ এক আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের সহধর্মিনী  সাবরিনা শুভ্রার লেখা   বই ‘জিয়ার গল্প শোনো’ ও ‘ছোটদের প্রিয় খালেদা জিয়া’ শীর্ষক বই দুটি শিক্ষার্থীদের হাতে তুলে দেন স্থানীয় বিএনপি'র নেতৃবৃন্দরা। 

বই বিতরণের সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের বই দুটির বিষয়বস্তু সম্পর্কে অবহিত করা হয়। পরে শিক্ষকরা শিক্ষার্থীদের সামনে বইয়ের বিভিন্ন অংশ পড়ে শোনান। 

এ সময় বই দুটিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে যেসব তথ্য তুলে ধরা হয়েছে, সেগুলো শিক্ষার্থীদের জানানো হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রফুল্ল কুমার বালা বলেন, ‘বইগুলো পড়ার মাধ্যমে শিক্ষার্থীরা জিয়াউর রহমান ও খালেদা জিয়া সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারবে। 

শিশুদের উপযোগী করে লেখা হলে এ ধরনের বই তাদের জ্ঞানার্জনে সহায়ক হতে পারে।’

স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ জানান, শিশু-কিশোরদের কাছে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক কর্মকাণ্ডের বিভিন্ন তথ্য তুলে ধরার উদ্দেশ্যেই বইগুলো বিতরণ করা হয়েছে।

এ সময় বই বিতরণ কালে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা,

কাজল, অরুণ হালদার, বিউটি বাইন, নব গাইন, এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ বই বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ