ঢাকা    শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বড় পর্দায় ‘মির্জাপুর: দ্য মুভি’

প্রথম দিনেই ২৫ কোটি রুপি আয়ের সম্ভাবনা, ছাড়াতে পারে ‘সাইয়ারা’ ও ‘আওয়ারাপন ২’-এর রেকর্ড

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

প্রথম দিনেই ২৫ কোটি রুপি আয়ের সম্ভাবনা, ছাড়াতে পারে ‘সাইয়ারা’ ও ‘আওয়ারাপন ২’-এর রেকর্ড
সংগৃহীত

ওটিটির জনপ্রিয় ক্রাইম সিরিজ ‘মির্জাপুর’-এর দাপট এবার বড় পর্দায়। প্রায় সাত বছর ও তিনটি সফল মৌসুমের পর ‘কালিন ভাইয়া’, ‘গুড্ডু পণ্ডিত’ ও ‘মুন্না ভাইয়া’কে নিয়ে প্রেক্ষাগৃহে আসছে ‘মির্জাপুর: দ্য মুভি’। মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রিতে পাওয়া সাড়া দেখে ভারতের বক্স অফিস বিশ্লেষকদের একাংশ ধারণা করছেন, প্রথম দিনেই ছবিটি ২৫ কোটি রুপি পর্যন্ত নেট আয় করতে পারে।

আগামী শুক্রবার (৪ সেপ্টেম্বর) হিন্দি ও তেলেগু ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি। অ্যামাজন এমজিএম স্টুডিওস ও এক্সেল এন্টারটেইনমেন্টের এই সিনেমাটি পরিচালনা করেছেন গুরমিত সিং। চিত্রনাট্য লিখেছেন ‘মির্জাপুর’-এর নির্মাতা পুনীত কৃষ্ণা। প্রযোজনায় রয়েছেন রিতেশ সিধওয়ানি ও ফারহান আখতার।

মুক্তির কয়েক দিন আগেও ছবিটির প্রথম দিনের সম্ভাব্য আয় ১৮ থেকে ২০ কোটি রুপির মধ্যে ধরা হচ্ছিল। কিন্তু অগ্রিম বুকিংয়ের গতি বাড়তে থাকায় সেই পূর্বাভাস এখন ঊর্ধ্বমুখী। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ছবিটি ২২ কোটি রুপির বেশি দিয়ে যাত্রা শুরু করতে পারে। কোনো কোনো বক্স অফিস বিশ্লেষক প্রথম দিনেই প্রায় ২৫ কোটি রুপি নেট আয়ের সম্ভাবনা দেখছেন।

বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের ৩ সেপ্টেম্বরের হিসাবে, অগ্রিম বুকিংয়ে ইতোমধ্যে প্রায় ১ লাখ ৪০ হাজার টিকিট বিক্রি হয়েছে এবং অগ্রিম বিক্রির পরিমাণ প্রায় ৩ কোটি ৯২ লাখ রুপিতে পৌঁছেছে। প্রতিষ্ঠানটির বিশ্লেষণেও ২৫ কোটি রুপির বেশি ওপেনিংয়ের সম্ভাবনার কথা বলা হয়েছে।

অন্যদিকে ‘বক্স অফিস ইন্ডিয়া’ আরও বড় শুরুর সম্ভাবনা দেখছে। তাদের বিশ্লেষণ অনুযায়ী, জাতীয় মাল্টিপ্লেক্স চেইনগুলোতে ‘মির্জাপুর: দ্য মুভি’র অগ্রিম টিকিট বিক্রির গতি ‘আওয়ারাপন ২’-এর তুলনায় বেশি। জন্মাষ্টমীর ছুটিও ছবিটির প্রথম দিনের ব্যবসায় বাড়তি সুবিধা দিতে পারে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

২৫ কোটি রুপির পূর্বাভাস সত্যি হলে সাম্প্রতিক দুই আলোচিত হিন্দি সিনেমা ‘সাইয়ারা’ ও ‘আওয়ারাপন ২’-এর প্রথম দিনের আয়কে ছাড়িয়ে যাবে ‘মির্জাপুর: দ্য মুভি’। প্রকাশিত বক্স অফিস হিসাবে ‘সাইয়ারা’ প্রথম দিনে প্রায় ২২ কোটি এবং ‘আওয়ারাপন ২’ প্রায় ২১ কোটি ৫০ লাখ রুপি আয় করেছিল।

আর ছবিটি যদি ২৫ কোটি রুপির মাইলফলক ছুঁতে পারে, তাহলে বড় কোনো প্রচলিত ‘এ-লিস্ট’ তারকাকে সামনে না রেখেও হিন্দি সিনেমার অন্যতম বড় ওপেনিংয়ের নজির তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। ‘মির্জাপুর’ ব্র্যান্ড ও এর চরিত্রগুলোর জনপ্রিয়তাই এমন বড় শুরুর প্রধান চালিকাশক্তি হিসেবে দেখা হচ্ছে।

‘মির্জাপুর: দ্য মুভি’তে আবারও কালিন ভাইয়া চরিত্রে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠিকে। গুড্ডু পণ্ডিত হিসেবে ফিরছেন আলী ফজল এবং দর্শকপ্রিয় মুন্না ত্রিপাঠি বা মুন্না ভাইয়া চরিত্রে থাকছেন দিব্যেন্দু। এছাড়া অভিনয়শিল্পীদের তালিকায় রয়েছেন রবি কিষান, অভিষেক ব্যানার্জি, রসিকা দুগাল, শ্বেতা ত্রিপাঠিসহ আরও অনেকে। আর সিরিজে বিক্রান্ত ম্যাসি অভিনীত বাবলু পণ্ডিতের ভূমিকায় সিনেমায় দেখা যাবে জিতেন্দ্র কুমারকে।

২০১৮ সালে ওটিটিতে যাত্রা শুরু করে ‘মির্জাপুর’। ক্ষমতা, অপরাধ, প্রতিশোধ এবং উত্তর ভারতের অপরাধজগতকে কেন্দ্র করে নির্মিত সিরিজটি অল্প সময়েই ব্যাপক জনপ্রিয়তা পায়। বিশেষ করে কালিন ভাইয়া, গুড্ডু ও মুন্না ভাইয়ার মতো চরিত্রগুলো আলাদা দর্শকগোষ্ঠী তৈরি করে। এবার সেই জনপ্রিয়তাই প্রেক্ষাগৃহে দর্শক টানতে পারে কি না, সেটিই হতে যাচ্ছে ছবিটির সবচেয়ে বড় পরীক্ষা।

তবে ২৫ কোটি রুপির হিসাব এখন পর্যন্ত কেবল বক্স অফিস পূর্বাভাস। প্রকৃত প্রথম দিনের আয় জানা যাবে ছবিটি মুক্তির পর। অগ্রিম বুকিংয়ের বর্তমান গতি শেষ পর্যন্ত টিকিট কাউন্টারে ধরে রাখতে পারলে ‘মির্জাপুর: দ্য মুভি’ ২০২৬ সালের হিন্দি সিনেমার অন্যতম বড় ওপেনিং পেতে পারে—এমনটাই এখন প্রত্যাশা ভারতীয় বক্স অফিস মহলে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

প্রথম দিনেই ২৫ কোটি রুপি আয়ের সম্ভাবনা, ছাড়াতে পারে ‘সাইয়ারা’ ও ‘আওয়ারাপন ২’-এর রেকর্ড

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ