ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

থাইল্যান্ডে দুর্ঘটনায় আহত খায়রুল বাসার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬

থাইল্যান্ডে দুর্ঘটনায় আহত খায়রুল বাসার
ছবি: সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার থাইল্যান্ডে নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় আহত হয়েছেন। মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টার দিকে কোলান দ্বীপে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নাটকের কয়েকটি দৃশ্যের শুটিং করতে খায়রুল বাসার ও তার টিম পাহাড়ের ওপর গিয়েছিলেন। শুটিং শেষে নিচে নামার সময় হঠাৎ স্কুটির নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান অভিনেতা। এ সময় তার সঙ্গে থাকা চিত্রগ্রাহক মেহেদী রনিও আহত হন।

দুর্ঘটনার বিষয়ে খায়রুল বাসার বলেন, ‘আমরা নাটকের শুটিং করতে থাইল্যান্ড এসেছিলাম। কাজ ঠিকঠাকই চলছিল। কোলান দ্বীপে একটি দৃশ্যের শুটিং ছিল। একপর্যায়ে পাহাড়ের ওপর শুটিং করি। শুটিং শেষ করে নিচে নামার সময় হঠাৎ স্কুটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। মুহূর্তের মধ্যেই আমরা পড়ে যাই।’

জানা যায়, দুর্ঘটনার সময় স্কুটিটি চালাচ্ছিলেন চিত্রগ্রাহক মেহেদী রনি। ঘটনাটি খুব দ্রুত ঘটায় শুটিং টিমের অন্য সদস্যরা কিছুটা দূরে থাকলেও পরে তারাই দুজনকে উদ্ধার করেন।

দুর্ঘটনায় নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে খায়রুল বাসার বলেন, ‘বুকে ব্যথা পেয়েছি, হাঁটুতেও আঘাত লেগেছে। এখন হাঁটতে কষ্ট হচ্ছে। এ কারণে আমাদের শুটিং বাতিল করতে হয়েছে। এই অবস্থায় কোনোভাবেই শুটিং করা সম্ভব নয়।’

অন্যদিকে চিত্রগ্রাহক মেহেদী রনির শরীরের বিভিন্ন অংশ ছড়ে গেছে। তিনিও বেশ আহত হয়েছেন বলে জানা গেছে। দুজনেরই এক্স-রে করানোর কথা রয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আঘাতের কারণে আপাতত বিশ্রামেই থাকতে হচ্ছে খায়রুল বাসারকে। আগামী কয়েক দিন শুটিংয়ে অংশ নেওয়া তার পক্ষে সম্ভব হবে না বলে জানিয়েছেন তিনি।

এবার থাইল্যান্ডে একসঙ্গে কয়েকটি নাটকের শুটিং করতে গিয়েছেন খায়রুল বাসার। ঈদের পর দীর্ঘ বিরতি শেষে বিদেশের শুটিংয়ে অংশ নিয়েছিলেন তিনি। এসব নাটকের একটিতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন সাদনিমা বিনতে নোমানসহ আরও অনেকে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

থাইল্যান্ডে দুর্ঘটনায় আহত খায়রুল বাসার

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ