ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

জীবনে ভুল হলে ক্ষমা চেয়ে নিতে চান নাবিলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬

জীবনে ভুল হলে ক্ষমা চেয়ে নিতে চান নাবিলা
ছবি: সংগৃহীত

দেশের অভিনয় অঙ্গনের পরিচিত মুখ মাসুমা রহমান নাবিলা। উপস্থাপনা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও অভিনয়েও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। চরিত্র ও কাজ নির্বাচনে বরাবরই বেছে চলা এই অভিনেত্রী এবার নিজের জীবন ও ভুল-ভ্রান্তি নিয়ে আত্মবিশ্লেষণের কথা জানালেন।

রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় ফেসবুকে একটি ছবি পোস্ট করে নিজের উপলব্ধির কথা তুলে ধরেন নাবিলা।

পোস্টে তিনি লেখেন, ‘আজকাল খুব সেলফ রিফ্লেকশন হয়। প্রায়ই ভাবি, জীবনে কখন, কোথায় ভুল করেছি। বেশিরভাগ সময় আমার ভুলগুলোর কারণ ও দায় একা আমার ওপরই যে শুধু বর্তায়, তা নয়। কিন্তু যে কারণেই হোক, ভুল যদি আমার দ্বারাও হয়ে থাকে, তাহলে তার দায় আমার নিতে হবে, ভুলের জন্য ক্ষমা চাইতে হবে।’

জীবনে ভুল হয়ে গেলে সময় থাকতেই ক্ষমা চেয়ে নেওয়া উচিত বলে মনে করেন নাবিলা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘জীবন খুব ছোট; পরে যেন মনে না হয়, আমি সময় থাকতে ক্ষমা চেয়ে যেতে পারিনি।’

নিজের এই উপলব্ধির পাশাপাশি অনুসারীদের কাছেও একটি প্রশ্ন রাখেন অভিনেত্রী। জানতে চান, ‘আপনারও কি এরকম আত্ম-উপলব্ধি হয়?’

নাবিলার সেই প্রশ্নে সাড়া দিয়েছেন অনেকেই। কেউ নিজের অভিজ্ঞতা তুলে ধরে লিখেছেন, ‘হ্যাঁ, মাঝে মাঝে খুব ভাবি, কাকে কষ্ট দিলাম, কাকে একটা সরি বলা প্রয়োজন।’ আরেকজন লিখেছেন, সময়ের সঙ্গে নিজের ভুলগুলো বুঝতে শেখা যায়।

এদিকে, নাবিলাকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে মাসুদ হাসান উজ্জ্বলের ‘বনলতা সেন’ সিনেমায়। জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতাকে সূত্র ধরে নির্মিত সিনেমাটিতে কবির জীবনের কিছু দিক তুলে ধরা হয়েছে। এতে জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

জীবনে ভুল হলে ক্ষমা চেয়ে নিতে চান নাবিলা

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ