নতুন ফটোশুটের বেশ কিছু ছবি প্রকাশ করে ভক্তদের নজর কেড়েছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সোমবার দুপুরে নিজের ফেসবুক পেজে ছবিগুলো শেয়ার করেন তিনি।
প্রকাশিত ছবিগুলোতে গ্ল্যামারাস লুকে দেখা গেছে মিমকে। ভিন্নধর্মী সাজ ও স্টাইলের এসব ছবি প্রকাশের পরপরই ভক্তদের মধ্যে বেশ সাড়া পড়ে।
ছবিগুলো পোস্ট করে মিম লিখেছেন, ‘লুকটা নিজের করে নিন, মুহূর্তটাও নিজের করে নিন।’ পোস্ট দেওয়ার মাত্র ২৬ মিনিটের মধ্যেই এতে এক হাজারের বেশি প্রতিক্রিয়া জমা পড়ে।
এদিকে ঈদে মুক্তি পাওয়া মিম অভিনীত সিনেমা ‘মালিক’ এবার ঘরে বসেই দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। গত ৬ আগস্ট উৎসব ওটিটিতে মুক্তি পেয়েছে সিনেমাটি।
সাইফ চন্দন পরিচালিত ‘মালিক’ সিনেমায় মিমের বিপরীতে অভিনয় করেছেন আরিফিন শুভ। প্রেক্ষাগৃহে মুক্তির পর এবার ওটিটিতেও সিনেমাটি দর্শকদের কাছে পৌঁছে যাচ্ছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন