ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নতুন পরিচালক, নতুন মুখ নিয়ে ফিরছে ‘অসুর ৩’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬

নতুন পরিচালক, নতুন মুখ নিয়ে ফিরছে ‘অসুর ৩’
ছবি: সংগৃহীত

ভারতীয় ক্রাইম-থ্রিলার সিরিজ ‘অসুর’-এর ভক্তদের জন্য সুখবর। দীর্ঘ অপেক্ষার পর শুরু হতে যাচ্ছে জনপ্রিয় এই সিরিজের তৃতীয় সিজনের শুটিং। চলতি বছরের সেপ্টেম্বর থেকেই নতুন সিজনের দৃশ্যধারণ শুরু হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে ‘অসুর ৩’-এর চিত্রনাট্যের কাজও চূড়ান্ত হয়েছে।

প্রথম দুই সিজনের মতো এবারও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে আরশাদ ওয়ারসি ও বরুণ সোবতিকে। তবে নতুন সিজনে পরিচালনায় থাকছে বড় পরিবর্তন। প্রথম ও দ্বিতীয় সিজন পরিচালনা করেছিলেন ওনি সেন। এবার পরিচালকের চেয়ারে বসছেন সিরিজটির মূল লেখক ও স্রষ্টা গৌরব শুক্লা। শুধু পরিচালনাই নয়, নতুন সিজনটি প্রযোজনার দায়িত্বও তিনি সামলাবেন।

‘অসুর ৩’-এ নতুন মুখ হিসেবেও যুক্ত হচ্ছেন অভিনেত্রী শ্বেতা বসু প্রসাদ। তার চরিত্র সম্পর্কে বিস্তারিত কিছু জানা না গেলেও নতুন সিজনে তার সংযোজন গল্পে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।

মনস্তাত্ত্বিক অপরাধ, পৌরাণিক কাহিনী এবং ফরেনসিক তদন্তের মিশেলে তৈরি ‘অসুর’ প্রথমবার পর্দায় আসে ২০২০ সালে। রহস্য, অপরাধ ও পৌরাণিক বিশ্বাসের অদ্ভুত মিশ্রণে সিরিজটি দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলে। এরপর ২০২৩ সালে মুক্তি পায় দ্বিতীয় সিজন।

এবার তৃতীয় সিজনে গল্প কোন দিকে মোড় নেয়, সেটিই দেখার অপেক্ষা। নতুন পরিচালকের ভাবনা, পুরোনো জনপ্রিয় চরিত্র এবং নতুন মুখের সংযোজনে ‘অসুর ৩’ নিয়ে দর্শকদের আগ্রহ যে আরও বাড়ছে, তা বলার অপেক্ষা রাখে না।

এদিকে আরশাদ ওয়ারসিকে সম্প্রতি ‘ধামাল ৪’ ছবিতে দেখা গেছে। সামনে অজয় দেবগনের সঙ্গে ‘গোলমাল ৫’ সিনেমাতেও অভিনয় করবেন তিনি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নতুন পরিচালক, নতুন মুখ নিয়ে ফিরছে ‘অসুর ৩’

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ