ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ইউএফটিবিতে জাঁকজমকপূর্ণ আয়োজনে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর প্রতিনিধি:
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬

ইউএফটিবিতে জাঁকজমকপূর্ণ আয়োজনে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশের (ইউএফটিবি) ডিপার্টমেন্ট অব এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (ইডিটিই) আয়োজিত আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মাঠে পাঁচ দিনব্যাপী এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে ইডিটিই বিভাগের মোট ছয়টি দল অংশ নেয়। শিক্ষার্থীদের মধ্যে দলগত কাজ, নেতৃত্ব, শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা ও ক্রীড়াসুলভ মনোভাব গড়ে তোলার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে তাদের অংশগ্রহণে উৎসাহিত করাই ছিল আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

ফাইনালে মুখোমুখি হয় প্রত্যয়ী ৭ ও অভ্যুদয় ৮। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের নির্ধারিত সময় ৫-৫ গোলে ড্র হলে ফল নির্ধারণের জন্য খেলা টাইব্রেকারে গড়ায়।

রোমাঞ্চকর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে অভ্যুদয় ৮-কে হারিয়ে ‘EdTE Intra-Department Football Tournament 2026’-এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে প্রত্যয়ী ৭। অভ্যুদয় ৮ রানার্সআপ হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইডিটিই বিভাগের চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্ব, দলগত কাজ ও পারস্পরিক সহযোগিতার দক্ষতা তৈরিতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি টুর্নামেন্টে ব্যক্তিগত নৈপুণ্যের জন্য সেরা পারফর্মারদেরও পুরস্কৃত করা হয়।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন প্রত্যয়ী ৭-এর নাফি। সাত গোল করে গোল্ডেন বুট জেতেন অভ্যুদয় ৮-এর নাফিস। একই দলের নাফিস ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন। গোল্ডেন গ্লাভস অর্জন করেন অভ্যুদয় ৮-এর জুনায়েদ এবং এমার্জিং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন একই দলের বিজয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ইউএফটিবিতে জাঁকজমকপূর্ণ আয়োজনে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ