ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কমলাপুর স্টেডিয়ামে অব্যবস্থাপনায় ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬

কমলাপুর স্টেডিয়ামে অব্যবস্থাপনায় ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

রাজধানীর কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের চরম অব্যবস্থাপনা ও নোংরা পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দায়িত্বে অবহেলার অভিযোগে স্টেডিয়ামের সংশ্লিষ্ট প্রশাসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

রোববার (৯ আগস্ট) স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে ড্রেসিংরুম, ওয়াশরুম, প্রেস বক্স ও সিঁড়ি সংলগ্ন এলাকায় ধুলোবালি এবং আবর্জনার স্তূপ দেখতে পান প্রতিমন্ত্রী। এমনকি প্রচণ্ড গরমের মধ্যেও ড্রেসিংরুমে স্বাভাবিক পরিবেশ না থাকায় খেলোয়াড়দের মাঠের বাইরে গিয়ে বিশ্রাম নিতে দেখা যায়।

পরিদর্শন শেষে আমিনুল হক বলেন, প্রায় দুই মাস আগে তিনি স্টেডিয়ামটি পরিদর্শন করে ছাদের অবৈধ স্থাপনা ও ময়লা-আবর্জনা সরানোর নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সংশ্লিষ্ট প্রশাসকের দায়িত্বে অবহেলার কারণে সেই নির্দেশ বাস্তবায়নে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। এ কারণে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্টেডিয়ামের সার্বিক পরিবেশ দ্রুত স্বাভাবিক করতে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) একটি পূর্ণাঙ্গ প্রতিনিধি দল বিস্তারিত পরিদর্শন করবে। এরপর দ্রুত সংস্কার, মেরামত ও পরিচ্ছন্নতার কাজ শুরু করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।

তিনি আরও জানান, স্টেডিয়ামটি সুষ্ঠুভাবে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য নীতিগতভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, সরকার খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশে ক্রীড়াবান্ধব পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করছে। স্টেডিয়ামগুলোর মৌলিক পরিবেশ পুনরুদ্ধারে এনএসসি ও ক্রীড়া মন্ত্রণালয় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

দেশের যেকোনো ক্রীড়া স্থাপনায় অনিয়ম, অব্যবস্থাপনা বা সমস্যা চোখে পড়লে তা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য সাংবাদিকসহ ক্রীড়াঙ্গনের সঙ্গে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।

বিষয় : কমলাপুর স্টেডিয়াম বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়াম আমিনুল হক ক্রীড়া প্রতিমন্ত্রী বাফুফে এনএসসি স্টেডিয়াম অব্যবস্থাপনা

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কমলাপুর স্টেডিয়ামে অব্যবস্থাপনায় ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের চরম অব্যবস্থাপনা ও নোংরা পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দায়িত্বে অবহেলার অভিযোগে স্টেডিয়ামের সংশ্লিষ্ট প্রশাসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

রোববার (৯ আগস্ট) স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে ড্রেসিংরুম, ওয়াশরুম, প্রেস বক্স ও সিঁড়ি সংলগ্ন এলাকায় ধুলোবালি এবং আবর্জনার স্তূপ দেখতে পান প্রতিমন্ত্রী। এমনকি প্রচণ্ড গরমের মধ্যেও ড্রেসিংরুমে স্বাভাবিক পরিবেশ না থাকায় খেলোয়াড়দের মাঠের বাইরে গিয়ে বিশ্রাম নিতে দেখা যায়।

পরিদর্শন শেষে আমিনুল হক বলেন, প্রায় দুই মাস আগে তিনি স্টেডিয়ামটি পরিদর্শন করে ছাদের অবৈধ স্থাপনা ও ময়লা-আবর্জনা সরানোর নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সংশ্লিষ্ট প্রশাসকের দায়িত্বে অবহেলার কারণে সেই নির্দেশ বাস্তবায়নে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। এ কারণে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্টেডিয়ামের সার্বিক পরিবেশ দ্রুত স্বাভাবিক করতে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) একটি পূর্ণাঙ্গ প্রতিনিধি দল বিস্তারিত পরিদর্শন করবে। এরপর দ্রুত সংস্কার, মেরামত ও পরিচ্ছন্নতার কাজ শুরু করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।

তিনি আরও জানান, স্টেডিয়ামটি সুষ্ঠুভাবে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য নীতিগতভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, সরকার খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশে ক্রীড়াবান্ধব পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করছে। স্টেডিয়ামগুলোর মৌলিক পরিবেশ পুনরুদ্ধারে এনএসসি ও ক্রীড়া মন্ত্রণালয় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

দেশের যেকোনো ক্রীড়া স্থাপনায় অনিয়ম, অব্যবস্থাপনা বা সমস্যা চোখে পড়লে তা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য সাংবাদিকসহ ক্রীড়াঙ্গনের সঙ্গে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ