খেলোয়াড়ি জীবন এখনো শেষ হয়নি। তবে রাজনীতিতে সক্রিয়তার কারণে ক্রিকেটার সাকিব আল হাসানকে তীব্র সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি সাকিবকে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’ বলে মন্তব্য করেছেন।
মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
সাকিবের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, ‘সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হতে পারেন। যে শেখ হাসিনার সঙ্গে এলাইনড হয় এবং এখনও আছে, সে নষ্ট পচে যাওয়া মানুষ।’
সম্প্রতি একাধিক সাক্ষাৎকারে রাজনৈতিক বিষয়ে কথা বলেছেন সাকিব আল হাসান। সেখানে তিনি প্রায় দুই বছর ধরে দেশের বাইরে থাকার বিষয়টিকেও তার জন্য এক ধরনের শাস্তি হিসেবে উল্লেখ করেন।
সাকিবের এসব বক্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে ডা. জাহেদ বলেন, ‘তিনি এসব ফালতু কথা বলেন সরকারকে কিছুটা চাপে ফেলার জন্য।’
এ সময় শেখ হাসিনা ও সাকিব আল হাসানের দেশে ফেরার প্রসঙ্গও তুলে ধরেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা। তিনি বলেন, ‘শুধু সাকিব আল হাসান নন, শেখ হাসিনাও বাংলাদেশে এলে পূর্ণ নিরাপত্তার সঙ্গে আসবেন এবং পূর্ণ নিরাপত্তার সঙ্গে বিচারিক প্রক্রিয়ায় যাবেন। বিচারিক প্রক্রিয়ায় তারা পূর্ণ অধিকার ভোগ করবেন। এরপর আদালত যে সিদ্ধান্ত দেবেন, সেটি সবাইকে মেনে নিতে হবে।’
তিনি আরও বলেন, ‘এটি ফ্যাসিস্ট আমল নয়, গণতান্ত্রিক রাষ্ট্র। নিশ্চিতভাবে সবচেয়ে বীভৎস অপরাধীও সেটি সাকিব আল হাসান কিংবা হাসিনা যেই হোক, যা যা নাগরিক ও সাংবিধানিক অধিকার, সেগুলো পাবেন।’

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন