ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে কোচিং স্টাফে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার মাইকেল স্মিথকে পাকিস্তান পুরুষ জাতীয় ক্রিকেট দলের নতুন ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর সঙ্গে দুই বছরের চুক্তি করেছে বোর্ড।
মঙ্গলবার এক বিবৃতিতে পিসিবি জানায়, ৪৬ বছর বয়সী স্মিথ টেস্ট ও সীমিত ওভারের দুই সংস্করণেই জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। ১৯ আগস্ট শুরু হতে যাওয়া ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের আগেই তিনি দলের সঙ্গে যোগ দেবেন।
২০০৩ থেকে ২০১৩ সাল পর্যন্ত পেশাদার ক্রিকেট খেলেছেন স্মিথ। ক্যারিয়ারে তিনি ৮৯টি প্রথম শ্রেণির, ৭২টি লিস্ট-এ এবং ১৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। সব মিলিয়ে তাঁর সংগ্রহ ৭ হাজার ২৯ রান। এর মধ্যে রয়েছে ৯টি সেঞ্চুরি ও ৪০টি অর্ধশতক। তবে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স দেখালেও দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে খেলার সুযোগ পাননি তিনি।
কোচিং ক্যারিয়ারেও রয়েছে তাঁর উল্লেখযোগ্য অভিজ্ঞতা। লেভেল-৪ কোচিং সনদধারী স্মিথ এর আগে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইসলামাবাদ ইউনাইটেড, করাচি কিংস এবং মুলতান সুলতানসের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই এবার পাকিস্তান জাতীয় দলের ব্যাটিং বিভাগকে আরও কার্যকর করে তোলার দায়িত্ব তুলে দেওয়া হলো তাঁর কাঁধে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন