বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরী আবারও ফিরতে যাচ্ছেন পুরোনো ঠিকানা শেফিল্ড ইউনাইটেডে। তবে এবার ধারে নয়, লেস্টার সিটি থেকে তাকে স্থায়ীভাবে দলে নেওয়ার পথে রয়েছে ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাবটি। চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে এবং রোববারই হামজার মেডিকেল পরীক্ষা হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে ইংলিশ সংবাদমাধ্যম।
প্রতিবেদন অনুযায়ী, হামজাকে নেওয়ার বিষয়ে লেস্টার সিটির সঙ্গে শেফিল্ড ইউনাইটেডের সমঝোতা হয়েছে। দলবদলটি কার্যত বিনা ট্রান্সফার ফিতে সম্পন্ন হতে পারে। মেডিকেল পরীক্ষায় কোনো সমস্যা না হলে দ্রুতই আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে ‘দ্য ব্লেডস’-এর।
হামজাকে নিয়ে আগ্রহ ছিল চ্যাম্পিয়নশিপের আরেক ক্লাব ডার্বি কাউন্টিরও। এমনকি লেস্টারের সঙ্গে ডার্বির সমঝোতার খবরও এসেছিল। তবে শেষ মুহূর্তে শেফিল্ড ইউনাইটেড এগিয়ে এসে হামজাকে ব্রামল লেনে ফেরানোর পথে এগিয়ে যায়।
শেফিল্ডের সঙ্গে হামজার সম্পর্ক অবশ্য নতুন নয়। ২০২৪-২৫ মৌসুমের দ্বিতীয় ভাগে লেস্টার সিটি থেকে ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলেছিলেন তিনি। সেই সময়ে দলটির হয়ে নিয়মিত মাঠে নেমে চ্যাম্পিয়নশিপের প্লে-অফ ফাইনালে ওঠার পথেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বাংলাদেশি এই মিডফিল্ডার।
হামজাকে খুব ভালোভাবেই চেনেন শেফিল্ড ইউনাইটেডের কোচ ক্রিস ওয়াইল্ডার। এর আগে ওয়াটফোর্ড ও শেফিল্ড—দুই ক্লাবেই হামজার সঙ্গে কাজ করেছেন তিনি। ফলে নতুন করে তাকে দলে ফেরানোর ক্ষেত্রে কোচের আগের অভিজ্ঞতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
শেফিল্ডের রাইটব্যাক ফেমি সেরিকির চোটও হামজাকে ফেরানোর প্রয়োজনীয়তা বাড়িয়েছে। মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও প্রয়োজনে রাইটব্যাক হিসেবেও খেলতে পারেন হামজা। এই বহুমুখী সক্ষমতার কারণে বর্তমান স্কোয়াডে তাকে কার্যকর বিকল্প হিসেবে দেখছে ক্লাবটি।
শুধু চলতি মৌসুম নয়, দীর্ঘমেয়াদি পরিকল্পনাতেও হামজাকে গুরুত্বপূর্ণ মনে করছে শেফিল্ড। জো রথওয়েল ও জাইরো রিডেওয়াল্ডের চুক্তি আগামী গ্রীষ্মে শেষ হওয়ার কথা, আর কালভিন ফিলিপস বর্তমানে ধারে খেলছেন। ফলে মাঝমাঠের ভবিষ্যৎ পরিকল্পনায় স্থায়ীভাবে হামজাকে যুক্ত করা ক্লাবটির জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।
শেফিল্ড ইউনাইটেড আগামী মঙ্গলবার চ্যাম্পিয়নশিপে বোল্টন ওয়ান্ডারার্সের মুখোমুখি হবে। দলবদলের আনুষ্ঠানিকতা দ্রুত শেষ হলে সেই ম্যাচের আগেই হামজাকে স্কোয়াডে পাওয়ার চেষ্টা করছে ক্লাবটি।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে দীর্ঘদিনের ক্লাব লেস্টার সিটির সঙ্গে হামজার পথচলার অবসান ঘটবে এবং দ্বিতীয়বারের মতো ব্রামল লেনে ফিরবেন তিনি। তবে এবার তার পরিচয় হবে ধারের ফুটবলার নয়—শেফিল্ড ইউনাইটেডের স্থায়ী সদস্য।

রোববার, ৩০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন