অনলাইনে প্রতারণা ও সন্দেহজনক বার্তা থেকে ব্যবহারকারীদের সুরক্ষা দিতে নতুন ‘স্ক্যাম অ্যালার্ট’ ফিচার পরীক্ষা করছে হোয়াটসঅ্যাপ। কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং প্রযুক্তিনির্ভর এই সুবিধা অপরিচিত নম্বর থেকে আসা কোনো বার্তায় প্রতারণার লক্ষণ পাওয়া গেলে ব্যবহারকারীকে আগেই সতর্ক করবে।
হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, ‘Scam Alert’ নামের ফিচারটি বর্তমানে সীমিত পরিসরে বেটা সংস্করণে চালু করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে পর্যায়ক্রমে আরও ব্যবহারকারীর কাছে এটি পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
নতুন ব্যবস্থায় ব্যবহারকারীর ডিভাইসেই একটি মেশিন লার্নিং মডেল কাজ করবে। অপরিচিত ব্যক্তির কাছ থেকে আসা বার্তার ভাষা ও কথোপকথনের ধরন বিশ্লেষণ করে সেটি পরিচিত প্রতারণার কৌশলের সঙ্গে মিলে যায় কি না, তা শনাক্ত করার চেষ্টা করবে।
কোনো বার্তাকে সম্ভাব্য প্রতারণামূলক হিসেবে শনাক্ত করা হলে সংশ্লিষ্ট চ্যাটে একটি সতর্কবার্তা দেখাবে হোয়াটসঅ্যাপ। এই সতর্কতা শুধু বার্তা পাওয়া ব্যক্তিই দেখতে পারবেন। এরপর তিনি ওই অ্যাকাউন্ট ব্লক বা রিপোর্ট করতে পারবেন কিংবা নিজের সিদ্ধান্তে কথোপকথন চালিয়ে যেতে পারবেন।
ব্যবহারকারীর ব্যক্তিগত বার্তার গোপনীয়তা রক্ষার বিষয়টিও গুরুত্ব দেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপের দাবি, প্রতারণা শনাক্তের পুরো প্রক্রিয়াটি ব্যবহারকারীর ফোনেই সম্পন্ন হবে। বার্তার বিষয়বস্তু যাচাইয়ের জন্য হোয়াটসঅ্যাপ, মেটা বা অন্য কোনো তৃতীয় পক্ষের কাছে পাঠানো হবে না। ফলে এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবস্থাও অক্ষুণ্ন থাকবে।
ফিচারটি বাধ্যতামূলকও নয়। ব্যবহারকারী চাইলে এটি চালু বা বন্ধ রাখতে পারবেন। কোনো নিরাপদ কথোপকথন ভুল করে সন্দেহজনক হিসেবে শনাক্ত হলে সেটিকে ‘বিশ্বস্ত’ হিসেবে চিহ্নিত করার সুযোগও থাকবে।
এর পাশাপাশি সম্প্রতি হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট নিরাপত্তায় আরও কয়েকটি পরিবর্তন এনেছে মেটা। ছয় সংখ্যার পিনের পরিবর্তে আরও শক্তিশালী অক্ষর, সংখ্যা ও বিশেষ চিহ্নযুক্ত পাসওয়ার্ড ব্যবহারের সুবিধা যুক্ত হচ্ছে টু-স্টেপ ভেরিফিকেশনে। একই অ্যাকাউন্টে একাধিক পাসকি যুক্ত করার সুবিধাও দেওয়া হচ্ছে।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা অপরিচিত নম্বর থেকে কল এলে এখন কলারের দেশ এবং তার সঙ্গে কোনো কমন গ্রুপ আছে কি না—এ ধরনের অতিরিক্ত তথ্যও দেখতে পারবেন। এতে সন্দেহজনক আন্তর্জাতিক কল সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে বলে মনে করছে হোয়াটসঅ্যাপ।
এর আগে সন্দেহজনকভাবে নতুন ডিভাইস যুক্ত করার চেষ্টা শনাক্ত হলেও সতর্কবার্তা দেওয়ার ব্যবস্থা চালু করেছে হোয়াটসঅ্যাপ। প্রতারকেরা QR কোড স্ক্যান বা ডিভাইস লিংকিং কোড ব্যবহার করে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে এই ব্যবস্থা ব্যবহারকারীকে সতর্ক করতে পারে।
তবে ‘স্ক্যাম অ্যালার্ট’ এখনো সীমিত বেটা পর্যায়ে থাকায় সব ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপে একসঙ্গে ফিচারটি দেখা যাবে না। পর্যায়ক্রমে এর পরিসর বাড়ানো হবে।

সোমবার, ৩১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন