ঢাকা    সোমবার, ৩১ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নেপালে ৩৬ লাখ ডলার সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬

নেপালে ৩৬ লাখ ডলার সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

ভয়াবহ আকস্মিক বন্যায় বিপর্যস্ত নেপালের মানুষের জন্য ৩৬ লাখ মার্কিন ডলারের বেশি জরুরি মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই সহায়তার আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত সর্বোচ্চ ১০ হাজার পরিবারকে তিন মাস পর্যন্ত জরুরি খাদ্য সহায়তা দেওয়া হবে।

শনিবার (২৯ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দপ্তর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ সহায়তার ঘোষণা দেয়। এতে বলা হয়, দুর্যোগের এই সময়ে নেপালের জনগণের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র এবং জীবনরক্ষাকারী মানবিক সহায়তা হিসেবে ৩৬ লাখ ডলারের বেশি দেওয়া হচ্ছে।

নতুন সহায়তার অর্থ জরুরি খাদ্যের পাশাপাশি আশ্রয়, নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী এবং পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি-সংক্রান্ত সহায়তায় ব্যবহার করা হবে। বিভিন্ন মানবিক সংস্থার মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকায় এসব সহায়তা পৌঁছে দেওয়া হবে। ত্রাণ কার্যক্রম সমন্বয়ে একজন দুর্যোগ মোকাবিলা উপদেষ্টাও মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।

এর আগে বন্যার পরপরই নেপালের দুর্গত মানুষের জন্য প্রাথমিকভাবে পাঁচ লাখ ডলারের জরুরি সহায়তার ঘোষণা দিয়েছিল ওয়াশিংটন। সর্বশেষ ৩৬ লাখ ডলারের বেশি সহায়তা সেই ত্রাণ কার্যক্রমকে আরও সম্প্রসারিত করছে।

মার্কিন দূতাবাস জানিয়েছে, নেপাল সরকার ও বিভিন্ন মানবিক সংস্থার সঙ্গে সমন্বয় করে সহায়তা ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ চলছে। নেপাল সরকারের অনুরোধ অনুযায়ী জরুরি ত্রাণসামগ্রীর প্রথম চালানও দুর্গত এলাকায় পাঠানো হয়েছে।

একই সঙ্গে দুর্যোগের পর নিখোঁজ মার্কিন নাগরিকদের সন্ধানেও কাজ করছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নেপাল ও চীনে তাদের দূতাবাসগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে মার্কিন নাগরিকদের সহায়তা এবং দুর্যোগ মোকাবিলার কার্যক্রমে যুক্ত রয়েছে।

গত বুধবার হিমালয় অঞ্চলে হিমবাহ ও ভূমিধসের পর সৃষ্ট আকস্মিক বন্যায় নেপালের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাথর, বরফ, কাদা ও ধ্বংসাবশেষের প্রবল স্রোতে বহু ঘরবাড়ি, সেতু এবং জলবিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। শত শত মানুষের মৃত্যুর পাশাপাশি এখনো বিপুলসংখ্যক মানুষ নিখোঁজ রয়েছেন। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

নেপালে ৩৬ লাখ ডলার সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ