রোববার (৩০ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এ বদলির কথা জানানো হয়। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
আদেশ অনুযায়ী, গোয়েন্দা-মিরপুর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. সোনাহর আলীকে বদলি করে গোয়েন্দা-গুলশান বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।
ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. সাজ্জাদ হোসেনকে গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
এতদিন ক্যান্টনমেন্ট জোনে দায়িত্ব পালন করা অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ আবির হাসানকে ডিএমপি কমিশনারের দপ্তরে ‘স্টাফ অফিসার টু কমিশনার’ হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া গোয়েন্দা-রমনা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. জিয়াউর রহমান চৌধুরীকে পিওএম-পূর্ব বিভাগে বদলি করা হয়েছে।
অন্যদিকে পিওএম-পূর্ব বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. নজরুল ইসলামকে গোয়েন্দা-রমনা বিভাগের রমনা জোনাল টিমে দায়িত্ব দেওয়া হয়েছে।
ডিএমপির কার্যালয় আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এসব বদলি ও পদায়নের সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

সোমবার, ৩১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন