সাধারণ একটি নোটপ্যাড থেকে ছেঁড়া তিনটি পাতায় কালো কালিতে বড় হাতের অক্ষরে নিজের অনুভূতি লিখেছেন মেসি। লেখার মধ্যে কাটাকাটি ও সংশোধনের চিহ্নও রয়েছে। ফলে বার্তাটি সাজানো কোনো আনুষ্ঠানিক বিবৃতির চেয়ে ব্যক্তিগত চিঠির মতোই মনে হয়েছে।
প্রথম পাতায় মেসি জানিয়েছেন, জাতীয় দল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া তার জন্য সহজ ছিল না। আর্জেন্টিনার জার্সির জন্য নিজের সবটুকু দিয়েছেন উল্লেখ করে তিনি লেখেন, “আমি নিজেকে পুরোপুরি নিংড়ে দিয়েছি, আমার আর কিছুই বাকি নেই।”
মেসির ভাষ্য অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের দুই দিন পরই তিনি বিদায়ী বার্তাটি লিখেছিলেন। দীর্ঘ সময় চিন্তাভাবনার পর অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত করেন। পরে বাবা হোর্হে মেসির মৃত্যু তাকে সিদ্ধান্তটির ব্যাপারে আরও নিশ্চিত করে।
দ্বিতীয় পাতায় ফিরে এসেছে আর্জেন্টিনার জার্সিতে তার দীর্ঘ পথচলার স্মৃতি। ভক্তদের উদ্দেশে মেসি লিখেছেন, “গত ২০ বছর ধরে আপনারা যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য ধন্যবাদ।” একই সঙ্গে পরিবার, সতীর্থ, কোচিং স্টাফ ও দলের সঙ্গে যুক্ত সবাইকে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
মেসি জানিয়েছেন, জাতীয় দলের অংশ হতে তিনি ভালোবাসতেন এবং ভবিষ্যতেও এই দলের প্রতি তার ভালোবাসা থাকবে। মাঠের ভেতর থেকে সমর্থকদের উচ্ছ্বাস অনুভব করার অভিজ্ঞতা তিনি মিস করবেন। তবে এখন থেকে একজন সমর্থক হিসেবেই বাইরে থেকে আর্জেন্টিনার পাশে থাকবেন—ভালো সময়ে যেমন, কঠিন সময়েও তেমনি।
তৃতীয় পাতায় এসে বিদায়ী বার্তাটি আরও আবেগঘন হয়ে ওঠে। অর্জন কিংবা ব্যক্তিগত রেকর্ড দিয়ে চিঠি শেষ করেননি মেসি। বরং নিজের দেশ ও পরিচয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে শেষ করেছেন দীর্ঘ বার্তা।
চিঠির শেষদিকে তিনি লেখেন, “আমাকে আর্জেন্টাইন করার জন্য ঈশ্বরকে ধন্যবাদ। এগিয়ে চলো আর্জেন্টিনা!”
তিন পাতার সঙ্গে রাখা একটি সোনালি কলমও নজর কেড়েছে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সেটি হ্যারি পটার থিমের বিশেষ কলম। এর মাথায় রয়েছে হার্মিওনি গ্রেঞ্জারের সময় ভ্রমণের যন্ত্র ‘টাইম-টার্নার’-এর নকশা।
মেসির বিদায়ী পোস্টের সঙ্গে আর্জেন্টিনার হয়ে তার ক্যারিয়ারের স্মরণীয় মুহূর্ত নিয়ে একটি ভিডিওও প্রকাশ করা হয়েছে। সেখানে তরুণ মেসির জাতীয় দলে যাত্রা থেকে শুরু করে হতাশা, ফাইনাল হার, কোপা আমেরিকা জয় এবং বিশ্বকাপ জয়ের মতো স্মরণীয় অধ্যায়গুলো উঠে এসেছে।
আর্জেন্টিনার হয়ে ২০ বছরেরও বেশি সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ারে মেসি দেখেছেন ব্যর্থতা, সমালোচনা, কান্না এবং শেষ পর্যন্ত সর্বোচ্চ সাফল্য। তাই তিন পাতার এই হাতে লেখা চিঠি শুধু একটি অবসরের ঘোষণা নয়—আর্জেন্টিনার জার্সিতে তার দীর্ঘ যাত্রার ব্যক্তিগত বিদায়বার্তাও।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন