মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিস্থলে যান তারেক রহমান। বাসসের তথ্য অনুযায়ী, সকাল ৯টা ১৭ মিনিটে তিনি সেখানে পৌঁছান। পরে সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের স্মরণ করেন।
এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি সরকারের মন্ত্রিসভার সদস্য এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনী তুলে নেওয়া হলে সমাধি প্রাঙ্গণে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক প্রবেশ করেন। বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দলটি। কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশের রাজনীতিতে অন্যতম প্রধান রাজনৈতিক দল হিসেবে সক্রিয় রয়েছে বিএনপি।
এবারের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া বাণীতে দলের চেয়ারম্যান তারেক রহমান বিএনপির সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস এবং একটি জনকল্যাণমূলক, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার সংগ্রামের সঙ্গে দলটির রাজনৈতিক লক্ষ্য জড়িত।
এবারের প্রতিষ্ঠাবার্ষিকী বিএনপির জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। দীর্ঘ সময় পর দলটি আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে এবং দলের চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছেন।
প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো নানা কর্মসূচি পালন করছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন