ঢাকা    মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

জেরুজালেম পোস্টের প্রতিবেদন

মার্কিন সাংবাদিককে অপহরণের জেরে ইরাকে মিলিশিয়া সদস্যের ১৫ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬

মার্কিন সাংবাদিককে অপহরণের জেরে ইরাকে মিলিশিয়া সদস্যের ১৫ বছরের কারাদণ্ড
সংগৃহীত

ইরাকে মার্কিন সাংবাদিক শেলি কিটলসনকে অপহরণের ঘটনায় ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহর এক সদস্যকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। ইরানপন্থী মিলিশিয়াগুলোর সদস্যদের বিরুদ্ধে ইরাকে এমন বিচারিক পদক্ষেপকে বিরল ঘটনা হিসেবে উল্লেখ করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আমির রহিম জাব্বার লাজিম। ইরাকের সেন্ট্রাল ক্রিমিনাল কোর্ট দেশটির সন্ত্রাসবিরোধী আইনের আওতায় তাকে দোষী সাব্যস্ত করে ১৫ বছরের কারাদণ্ড দেন। আদালতের নথি অনুযায়ী, গত ৩১ মার্চ বাগদাদে মার্কিন সাংবাদিক শেলি রেনে কিটলসনকে অপহরণের ঘটনায় তিনি জড়িত ছিলেন।

দ্য ন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, অপহরণে ব্যবহৃত গাড়ি সরবরাহ ও চালানোর অভিযোগ প্রমাণিত হয়েছে লাজিমের বিরুদ্ধে। রোববার আদালত রায় দেন এবং সোমবার তা প্রকাশ করা হয়। অপহরণের পর থেকেই তিনি আটক ছিলেন বলে জানিয়েছে জেরুজালেম পোস্ট।

মার্কিন ফ্রিল্যান্স সাংবাদিক শেলি কিটলসনকে গত ৩১ মার্চ বাগদাদ থেকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়। ঘটনার সময় ইরাকি পুলিশ জানিয়েছিল, কয়েকজন ব্যক্তি বেসামরিক পোশাকে তাকে অপহরণ করে এবং অপহরণকারীদের ব্যবহৃত গাড়ির সন্ধানে অভিযান চালানো হয়। ঘটনার পর একজন সন্দেহভাজনকে আটক করার কথাও জানিয়েছিল ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

প্রায় এক সপ্তাহ জিম্মি থাকার পর ৭ এপ্রিল মুক্তি পান কিটলসন। সে সময় ইরানঘনিষ্ঠ কাতাইব হিজবুল্লাহ তার মুক্তির কথা জানায় এবং তাকে অবিলম্বে ইরাক ছাড়ার শর্ত দেয়। তবে এর আগে গোষ্ঠীটি সরাসরি অপহরণের দায় স্বীকার করেনি।

আদালতের রায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন কিটলসন। নিজের মামলাটি গুরুত্বের সঙ্গে দেখায় ইরাকি বিচার বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে জীবিত অবস্থায় মুক্ত হতে যারা সহযোগিতা করেছেন, তাদেরও ধন্যবাদ জানান এই মার্কিন সাংবাদিক।

জেরুজালেম পোস্ট বলছে, ইরান-সমর্থিত মিলিশিয়া সদস্যদের বিরুদ্ধে ইরাকে এ ধরনের সাজা দেওয়ার ঘটনা তুলনামূলকভাবে বিরল। অতীতে বিভিন্ন মিলিশিয়া সদস্যকে আটক করা হলেও অনেক ক্ষেত্রেই পরে তাদের মুক্তি দেওয়ার নজির রয়েছে। সাম্প্রতিক সময়ে এসব সশস্ত্র গোষ্ঠীকে নিয়ন্ত্রণ ও নিরস্ত্র করতে বাগদাদের ওপর চাপ বেড়েছে।

কাতাইব হিজবুল্লাহ ইরাকে সক্রিয় অন্যতম শক্তিশালী ইরানঘনিষ্ঠ শিয়া সশস্ত্র গোষ্ঠী। যুক্তরাষ্ট্র সংগঠনটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। এটি ইরাকের রাষ্ট্রীয় নিরাপত্তা কাঠামোর অংশ পপুলার মোবিলাইজেশন ফোর্সেস বা পিএমএফের সঙ্গেও যুক্ত।

এর আগেও কাতাইব হিজবুল্লাহর বিরুদ্ধে বিদেশি নাগরিক অপহরণের অভিযোগ উঠেছে। ২০২৩ সালের মার্চে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের গবেষক এলিজাবেথ সুরকভ ইরাকে অপহৃত হন। দীর্ঘদিন বন্দি থাকার পর ২০২৫ সালে তিনি মুক্তি পান।

জেরুজালেম পোস্টের বিশ্লেষণ অনুযায়ী, কিটলসন অপহরণ মামলায় ১৫ বছরের এই সাজা ইরাকের ইরানঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রচেষ্টায় একটি উল্লেখযোগ্য ঘটনা। একই সঙ্গে দেশটির ভূখণ্ডে সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা নিয়ন্ত্রণে বাগদাদ সরকারের ওপর আন্তর্জাতিক চাপও ক্রমেই বাড়ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

মার্কিন সাংবাদিককে অপহরণের জেরে ইরাকে মিলিশিয়া সদস্যের ১৫ বছরের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ