“করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে নওগাঁয় বর্নাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে নওগাঁ জেলা বিএনপি'র আয়োজনে শহরের নওজোয়ান ঈদগাহ মাঠ থেকে একটি বর্নাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেডি মোড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে এসময় নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র নজমুল হক সনি, জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নূর ই আলম মিঠু, শফিউল আজম ভিপি রানা, খাইরুল আলম গোল্ডেন, সদর উপজেলা বিএনপি সভাপতি দেওয়ান মোস্তাক আহম্মেদ রাজা, পৌর বিএনপি সভাপতি ডা. মিজানুর রহমান সহ জেলা বিএনপি'র অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচীর অংশ হিসেবে ১ সেপ্টেম্বর, প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে নওগাঁর কেডির মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে ৪৮ পাউন্ডের কেক কাটা হয়।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন