ঢাকা    রোববার, ৩০ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে রবিবার (৩০ আগস্ট) রাজধানীতে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা

রবিবার সংসদ অভিমুখে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় ঐক্যের পদযাত্রা

মোহাম্মাদ আলী ( মোস্তফা )
মোহাম্মাদ আলী ( মোস্তফা )
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬

রবিবার সংসদ অভিমুখে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় ঐক্যের পদযাত্রা

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে রবিবার (৩০ আগস্ট) রাজধানীতে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা এবং স্পিকারের কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচিতে সমর্থন জানিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। জোটটিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ অন্য দলগুলো রয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদের সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক গুম প্রতিরোধ জাতীয় কমিটির উদ্যোগে রবিবার এ কর্মসূচি পালন করা হবে। বিকেল ৩টায় রাজধানীর বাংলামোটরে রূপায়ণ টাওয়ারের সামনে থেকে পদযাত্রা শুরু হবে। পরে মিছিল নিয়ে জাতীয় সংসদ ভবনের সামনে গিয়ে স্পিকারের কাছে স্মারকলিপি দেওয়া হবে।

১১ দলীয় ঐক্য এ কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে। একই সঙ্গে কর্মসূচি সফল করতে জোটের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এর আগে বুধবার (২৬ আগস্ট) রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে সংসদ অভিমুখে পদযাত্রার কর্মসূচির কথা জানানো হয়। ওই বৈঠকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

জোটের নেতারা জানান, অতীতে সংঘটিত গুম ও বিচারবহির্ভূত হত্যার ঘটনাগুলোর বিচার এবং এখনো নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে কার্যকর পদক্ষেপের দাবিকে সামনে রেখে এ কর্মসূচি পালন করা হচ্ছে। গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদেরও পদযাত্রায় যুক্ত করার কথা রয়েছে।

৩০ আগস্ট বিশ্বব্যাপী আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত হয়। এ উপলক্ষে বাংলাদেশেও গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের অধিকার, নিখোঁজ ব্যক্তিদের সন্ধান এবং গুমের অভিযোগগুলোর বিচার নিশ্চিত করার দাবিতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রোববার, ৩০ আগস্ট ২০২৬

রবিবার সংসদ অভিমুখে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় ঐক্যের পদযাত্রা

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ