মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে দেশের আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন গঠনমূলক কর্মকাণ্ডে আরও কার্যকর ভূমিকা রাখতে আনসার ও ভিডিপির প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি বলেন, আনসার ও ভিডিপি দেশের সবচেয়ে বড় জনসম্পৃক্ত নিরাপত্তা ও শৃঙ্খলা বাহিনী। দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বিস্তৃত এ বাহিনীর সদস্যদের জননিরাপত্তা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে।
এ সময় আনসার বাহিনীর সংস্কার এবং বিশেষ করে আনসার ব্যাটালিয়ন প্রতিষ্ঠায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার অবদানের কথাও স্মরণ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সাক্ষাতে আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানান।
পরে তিনি আনসার ও ভিডিপির চলমান বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। বিশেষ করে দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে আনসার সদস্যদের মানসম্মত প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগের কথা তুলে ধরেন।
এ ছাড়া বাহিনীর সদস্যদের তথ্যসংবলিত ডাটাবেজ তৈরি, ক্ষুদ্রঋণ প্রদান কার্যক্রম এবং সৌরবিদ্যুৎ উৎপাদনে প্রান্তিক পর্যায়ে আনসার ও ভিডিপির নেওয়া বিভিন্ন কর্মসূচি সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করেন মহাপরিচালক।
সাক্ষাতে দেশের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনকল্যাণমূলক ও গঠনমূলক কর্মকাণ্ডে আনসার ও ভিডিপির সক্ষমতা আরও কার্যকরভাবে কাজে লাগানোর বিষয়টি গুরুত্ব পায়।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন