রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, আদালতের পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিরা রয়েছেন।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন: জসিম উদ্দিন (৪০), মো. আক্তার হোসেন (৪৫), মো. আব্দুল আলীম হোসেন রুদ্র (৩৫), মো. রাজিব (৩০), দিদারুল ইসলাম সুজন (৪০), রেজাউল হক মীর (৪০), ইব্রাহিম শেখ (২৫), মো. মানিক (৩৭), হানিফ (৩৬), মো. জাকির (৫৩), ফয়সাল মিয়া (৪৬), সুমন মিজি (৪৭), মামুন (২৬), মো. হাসান (৩১), মো. হৃদয় (২৪), মো. রামীম (২৫), মো. বিল্লাল মোড়ল (৩০), মো. সোহেল আকন (৩৫) এবং সজিব পাঠান (২৮)।
পুলিশ জানিয়েছে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আইনের আওতায় আনতেই এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। যাত্রাবাড়ী থানা পুলিশ জানিয়েছে, রাজধানীতে অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন