ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রেফারিং সিদ্ধান্তে মেসির পক্ষে ঝুঁকেছে খেলা?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৬

রেফারিং সিদ্ধান্তে মেসির পক্ষে ঝুঁকেছে খেলা?
ছবি: সংগৃহীত

বিশ্ব ফুটবলে আবারও আলোচনার কেন্দ্রে আর্জেন্টাইন তারকা লিওনাল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে তার করা একটি গোল ঘিরে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ উঠেছে, সেই গোলের আগে একটি ফাউল হওয়া সত্ত্বেও খেলা চালিয়ে যায় রেফারি এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)ও হস্তক্ষেপ করেনি।

ঘটনার সময় বলা হচ্ছে, আর্জেন্টিনার মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে দ্বন্দ্বে বল দখল করেন। এরপর দ্রুত আক্রমণ গড়ে ফাকুন্দো মেদিনার পাসে গোল করেন মেসি। সেই গোলের মাধ্যমেই তিনি এক ঐতিহাসিক রেকর্ডে পৌঁছান। তবে গোলটি বৈধ ছিল কি না, তা নিয়েই শুরু হয়েছে তর্ক।

অস্ট্রিয়ার খেলোয়াড়দের পক্ষ থেকে ফাউলের আবেদন করা হলেও তা আমলে নেননি রেফারি। ভিএআর থেকেও কোনো সংকেত না আসায় খেলা চলতে থাকে, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।

এই প্রসঙ্গে সাবেক গোলরক্ষক পিটার শ্মাইকেলও মন্তব্য করেন। তার মতে, ওই মুহূর্তে ফাউল হলে খেলা থামানো উচিত ছিল। তিনি দাবি করেন, রেফারিং সিদ্ধান্ত আর্জেন্টিনার পক্ষে গেছে।

এই অভিযোগের পর সামাজিক যোগাযোগমাধ্যম ও ফুটবল বিশ্লেষকদের মধ্যে শুরু হয়েছে তীব্র বিতর্ক। কেউ কেউ বলছেন, বিশ্বকাপের শুরু থেকেই রেফারিং সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে, আবার অনেকে এসব অভিযোগকে অতিরঞ্জিত বলেও মনে করছেন।

এদিকে ফিফা এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য দেয়নি। ফলে বিতর্ক আরও জোরালো হচ্ছে, আর মেসির ঐতিহাসিক গোল ঘিরে আলোচনা থামছেই না। 

বিষয় : ফিফা বিশ্বকাপ ২০২৬

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

রেফারিং সিদ্ধান্তে মেসির পক্ষে ঝুঁকেছে খেলা?

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

বিশ্ব ফুটবলে আবারও আলোচনার কেন্দ্রে আর্জেন্টাইন তারকা লিওনাল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে তার করা একটি গোল ঘিরে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ উঠেছে, সেই গোলের আগে একটি ফাউল হওয়া সত্ত্বেও খেলা চালিয়ে যায় রেফারি এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)ও হস্তক্ষেপ করেনি।

ঘটনার সময় বলা হচ্ছে, আর্জেন্টিনার মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে দ্বন্দ্বে বল দখল করেন। এরপর দ্রুত আক্রমণ গড়ে ফাকুন্দো মেদিনার পাসে গোল করেন মেসি। সেই গোলের মাধ্যমেই তিনি এক ঐতিহাসিক রেকর্ডে পৌঁছান। তবে গোলটি বৈধ ছিল কি না, তা নিয়েই শুরু হয়েছে তর্ক।

অস্ট্রিয়ার খেলোয়াড়দের পক্ষ থেকে ফাউলের আবেদন করা হলেও তা আমলে নেননি রেফারি। ভিএআর থেকেও কোনো সংকেত না আসায় খেলা চলতে থাকে, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।

এই প্রসঙ্গে সাবেক গোলরক্ষক পিটার শ্মাইকেলও মন্তব্য করেন। তার মতে, ওই মুহূর্তে ফাউল হলে খেলা থামানো উচিত ছিল। তিনি দাবি করেন, রেফারিং সিদ্ধান্ত আর্জেন্টিনার পক্ষে গেছে।

এই অভিযোগের পর সামাজিক যোগাযোগমাধ্যম ও ফুটবল বিশ্লেষকদের মধ্যে শুরু হয়েছে তীব্র বিতর্ক। কেউ কেউ বলছেন, বিশ্বকাপের শুরু থেকেই রেফারিং সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে, আবার অনেকে এসব অভিযোগকে অতিরঞ্জিত বলেও মনে করছেন।

এদিকে ফিফা এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য দেয়নি। ফলে বিতর্ক আরও জোরালো হচ্ছে, আর মেসির ঐতিহাসিক গোল ঘিরে আলোচনা থামছেই না। 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ