বিশ্বকাপ মঞ্চে নিজের প্রথম গোলের স্বাদ পেলেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। সৌদি আরবের বিপক্ষে ম্যাচের শুরুতেই মাত্র ১০ মিনিটে দুর্দান্ত এক শটে গোল করে দলকে এগিয়ে দেন তিনি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন ইয়ামাল। শুরুর একাদশে সুযোগ পেয়ে তিনি প্রতিপক্ষের রক্ষণে চাপ তৈরি করেন এবং ১০ মিনিটে নিখুঁত ফিনিশিংয়ে গোল করে স্পেনকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন।
এর আগে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামলেও এ ম্যাচেই প্রথমবার শুরুর একাদশে সুযোগ পান এই তরুণ ফুটবলার। সুযোগ পেয়েই নিজের সামর্থ্যের প্রমাণ রাখেন তিনি।
এই গোলের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে নতুন আলোচনায় উঠে এসেছেন ইয়ামাল। দীর্ঘদিন ধরে ১৮ বছর বা তার কম বয়সে বিশ্বকাপে ম্যাচের প্রথম গোল করার রেকর্ড ছিল ব্রাজিলের কিংবদন্তি পেলের দখলে। ১৯৫৮ বিশ্বকাপে ১৭ বছর বয়সে সেই কীর্তি গড়েছিলেন তিনি। প্রায় ছয় দশকেরও বেশি সময় পর সেই রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল।
সৌদি আরবের বিপক্ষে এই পারফরম্যান্স তাকে বিশ্বমঞ্চে আরও আলোচনায় এনে দিয়েছে এবং ভবিষ্যতের সম্ভাবনাময় তারকা হিসেবে তার অবস্থান আরও দৃঢ় করেছে।

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন