ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিশ্বকাপে ইতিহাসের দ্বারপ্রান্তে এক হাজারতম ম্যাচ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ জুন ২০২৬

বিশ্বকাপে ইতিহাসের দ্বারপ্রান্তে এক হাজারতম ম্যাচ
ছবি : সংগৃহীত

ফিফা বিশ্বকাপের ৯৬ বছরের দীর্ঘ ইতিহাসে এবার যুক্ত হতে যাচ্ছে আরেকটি অনন্য অধ্যায়। ১৯৩০ সালে শুরু হওয়া এই মহাযজ্ঞ এখন পৌঁছে গেছে এক হাজার ম্যাচের মাইলফলকের সামনে।

এই ঐতিহাসিক ম্যাচটি অনুষ্ঠিত হবে মেক্সিকোর এস্তাদিও মন্টেরেতে। বাংলাদেশ সময় রবিবার সকাল ১০টায় মুখোমুখি হবে তিউনিসিয়া ও জাপান। ম্যাচটি দিয়েই বিশ্বকাপ ইতিহাসে যুক্ত হবে নতুন একটি রেকর্ড—এক হাজারতম ম্যাচের স্বীকৃতি।

এই বিশেষ ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকছেন রোমানিয়ার রেফারি ইস্তভান কোভাকস। তার সঙ্গে সহকারী রেফারি হিসেবে থাকবেন ফেরেনজ তুনিয়োগি ও মিহাই মারিকা। চতুর্থ অফিসিয়াল ও রিজার্ভ সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন কোস্টারিকার জুয়ান ক্যালডেরন ও জুয়ান কার্লোস মোরা।

মাইলফলকটিকে স্মরণীয় করে রাখতে ম্যাচ অফিসিয়ালরা বিশেষ নকশার অ্যাডিডাস কিট পরবেন। তাদের জার্সির হাতায় থাকবে সোনালি স্ট্রাইপ এবং “ম্যাচ ১০০০” লেখা বিশেষ প্যাচ।

ফিফার প্রধান রেফারিং কর্মকর্তা পিয়েরলুইজি কলিনা জানিয়েছেন, কোভাকসকে এই ম্যাচের জন্য বেছে নেওয়া হয়েছে তার পারফরম্যান্স ও দক্ষতার ভিত্তিতে। তার মতে, এই ম্যাচটি শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং বিশ্বকাপ ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি উদযাপন।

উল্লেখ্য, ১৯৩০ সালে মাত্র ১৩টি দল ও ১৮টি ম্যাচ দিয়ে শুরু হয়েছিল ফিফা বিশ্বকাপ। সময়ের সঙ্গে সঙ্গে এটি বেড়ে দাঁড়িয়েছে ৪৮ দলের আসরে, যা ১৬টি শহরে অনুষ্ঠিত হয়। দীর্ঘ এই পথচলায় ফুটবলের সবচেয়ে বড় আসর এখন দাঁড়িয়ে ইতিহাসের এক অনন্য মাইলফলকের সামনে।

এস.আর 

বিষয় : ফিফা বিশ্বকাপ ২০২৬ FIFA WORLD CUP 2026

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

বিশ্বকাপে ইতিহাসের দ্বারপ্রান্তে এক হাজারতম ম্যাচ

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

ফিফা বিশ্বকাপের ৯৬ বছরের দীর্ঘ ইতিহাসে এবার যুক্ত হতে যাচ্ছে আরেকটি অনন্য অধ্যায়। ১৯৩০ সালে শুরু হওয়া এই মহাযজ্ঞ এখন পৌঁছে গেছে এক হাজার ম্যাচের মাইলফলকের সামনে।

এই ঐতিহাসিক ম্যাচটি অনুষ্ঠিত হবে মেক্সিকোর এস্তাদিও মন্টেরেতে। বাংলাদেশ সময় রবিবার সকাল ১০টায় মুখোমুখি হবে তিউনিসিয়া ও জাপান। ম্যাচটি দিয়েই বিশ্বকাপ ইতিহাসে যুক্ত হবে নতুন একটি রেকর্ড—এক হাজারতম ম্যাচের স্বীকৃতি।

এই বিশেষ ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকছেন রোমানিয়ার রেফারি ইস্তভান কোভাকস। তার সঙ্গে সহকারী রেফারি হিসেবে থাকবেন ফেরেনজ তুনিয়োগি ও মিহাই মারিকা। চতুর্থ অফিসিয়াল ও রিজার্ভ সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন কোস্টারিকার জুয়ান ক্যালডেরন ও জুয়ান কার্লোস মোরা।

মাইলফলকটিকে স্মরণীয় করে রাখতে ম্যাচ অফিসিয়ালরা বিশেষ নকশার অ্যাডিডাস কিট পরবেন। তাদের জার্সির হাতায় থাকবে সোনালি স্ট্রাইপ এবং “ম্যাচ ১০০০” লেখা বিশেষ প্যাচ।

ফিফার প্রধান রেফারিং কর্মকর্তা পিয়েরলুইজি কলিনা জানিয়েছেন, কোভাকসকে এই ম্যাচের জন্য বেছে নেওয়া হয়েছে তার পারফরম্যান্স ও দক্ষতার ভিত্তিতে। তার মতে, এই ম্যাচটি শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং বিশ্বকাপ ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি উদযাপন।

উল্লেখ্য, ১৯৩০ সালে মাত্র ১৩টি দল ও ১৮টি ম্যাচ দিয়ে শুরু হয়েছিল ফিফা বিশ্বকাপ। সময়ের সঙ্গে সঙ্গে এটি বেড়ে দাঁড়িয়েছে ৪৮ দলের আসরে, যা ১৬টি শহরে অনুষ্ঠিত হয়। দীর্ঘ এই পথচলায় ফুটবলের সবচেয়ে বড় আসর এখন দাঁড়িয়ে ইতিহাসের এক অনন্য মাইলফলকের সামনে।

এস.আর 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ